শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ১২:৫৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : আর রিয়াজ

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগ করলেন

তুলসী গ্যাবার্ড।

অফিশিয়াল চিঠিতে পদত্যাগের কারণ হিসেবে তিনি পারিবারের কথা উল্লেখ করেন। তবে বার্তা সংস্থা এএফপি বলছে, ইরান যুদ্ধ ও গোয়েন্দা তথ্য নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বেশ কিছুদিন ধরে চলা মতবিরোধের জেরেও তিনি পদত্যাগ করতে পারেন। প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনে তুলসী গ্যাবার্ড হলেন চতুর্থ ক্যাবিনেট পদমর্যাদার কর্মকর্তা, যিনি পদত্যাগ করলেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ড পদত্যাগ করেছেন। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক চিঠিতে তুলসী গ্যাবার্ড নিজেই তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আগামী ৩০ জুন থেকে তাঁর এই পদত্যাগ কার্যকর হবে।

প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে লেখা পদত্যাগপত্রে তুলসী গ্যাবার্ড তাঁর এই আকস্মিক সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত ও পারিবারিক জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘আমার স্বামী সম্প্রতি একটি অত্যন্ত বিরল ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। আমাদের ১১ বছরের দাম্পত্য জীবনে আব্রাহাম সর্বদা আমার শক্তি ও ভরসার প্রতীক হিসেবে পাশে থেকেছেন।

আমি যখন পূর্ব আফ্রিকায় সামরিক অভিযানে যুক্ত ছিলাম, কিংবা একাধিক রাজনৈতিক প্রচারণায় ব্যস্ত ছিলাম—সব পরিস্থিতিতে তাঁর ভালোবাসা আমাকে শক্তি জুগিয়েছে। বর্তমানের এই কঠিন সময়ে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়সাপেক্ষ পদে দায়িত্ব পালন করার পাশাপাশি তাঁকে এই মরণব্যাধির বিরুদ্ধে একাকী লড়াই করতে দেওয়া আমার বিবেক সায় দেয় না। তাই স্বামীর পাশে থাকতে আমি এই জনসেবামূলক পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’

তবে রয়টার্সসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে সরাসরি বলা হয়েছে, হোয়াইট হাউস থেকে মূলত গ্যাবার্ডকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। বিশেষ করে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ নীতিনির্ধারকদের সঙ্গে তাঁর সম্পর্ক চরম তলানিতে গিয়ে ঠেকেছিল। ডেমোক্রেটিক পার্টি ছেড়ে ট্রাম্পের শিবিরে যোগ দেওয়া সাবেক এই মার্কিন সেনা কর্মকর্তা শুরু থেকেই মধ্যপ্রাচ্যে আমেরিকার সরাসরি যুদ্ধের বিরোধী ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়