শিরোনাম
◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট 

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ০৫:৫৬ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন অবরোধের মধ্যেও প্রতিদিন ১৪ লাখ ব্যারেল তেল রপ্তানি করছে ইরান

মার্কিন নৌ অবরোধ ও হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার মধ্যেও ইরান প্রতিদিন প্রায় ১৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) রপ্তানি করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। শুক্রবার (২২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের।

আইইএর সর্বশেষ তেলবাজার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের দ্বিতীয় মাস অর্থাৎ এপ্রিল মাসে ওপেকের (তেল রপ্তানিকারক দেশগুলোর জোট) তেল উৎপাদন দৈনিক ৬ লাখ ২০ হাজার ব্যারেল কমে দাঁড়িয়েছে ২ কোটি ১ লাখ ৮০ হাজার ব্যারেলে।

প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাসেও হরমুজ প্রণালিতে অবরোধ ও আঞ্চলিক সংঘাতের কারণে ওপেকের তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। মার্চ ও এপ্রিল—এই দুই মাসে প্রতিদিন ওপেকের মোট উৎপাদন কমেছে প্রায় ৯৫ লাখ ৭০ হাজার ব্যারেল।

আইইএ বলছে, এই সময়ে ওপেকভুক্ত দেশগুলোর উৎপাদনে প্রায় ৩২ শতাংশ পতন ঘটেছে। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলের বাইরে থাকা ওপেক সদস্য দেশগুলো উৎপাদন ঘাটতি কার্যকরভাবে পূরণ করতে পারেনি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবরোধের পরও নিজেদের বাণিজ্য চালিয়ে যাচ্ছে তেহরান।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবহন এই নৌপথের ওপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতে ইরানের তেল রপ্তানি অব্যাহত থাকা আন্তর্জাতিক বাজারে বড় ধরনের কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়