শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান যুদ্ধের প্রভাবে ছেলের বিয়েতে যেতে পারছেন না ট্রাম্প

চলতি সপ্তাহান্তেই বাহামাসে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ট্রাম্প-পুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। কনে বেটিনা অ্যান্ডারসন। ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, বড় ছেলের বিয়েতে উপস্থিত থাকার ইচ্ছা থাকলেও চলমান ইরান যুদ্ধের কারণে সময়টা তার জন্য একেবারেই অনুকূলে নয়।

ট্রাম্প জুনিয়র তার বাবাকে পাশে চাইলেও প্রেসিডেন্ট ট্রাম্প একে খারাপ টাইমিং হিসেবে উল্লেখ করে গণমাধ্যমের ভূমিকার দিকেও ইঙ্গিত করেছেন। ট্রাম্পের ভাষায়, এই পরিস্থিতিতে বিয়েতে গেলেও গণমাধ্যম তাকে ছেড়ে কথা বলবে না, আবার না গেলেও সমালোচনার মুখে পড়তে হবে।

৪৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তার বাবার রাজনৈতিক দর্শনের অন্যতম প্রধান প্রচারক হিসেবে পরিচিত। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই ইরান যুদ্ধ ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। এটা ট্রাম্পের জনসমর্থনে যেমন প্রভাব ফেলছে, তেমনই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও ক্ষোভের জন্ম দিচ্ছে। 

এই স্থবির ও ব্যয়বহুল যুদ্ধ অবসানে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন ট্রাম্প। অন্যদিকে, বাবার দ্বিতীয় ও শেষ মেয়াদের মেয়াদকাল ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত হওয়ায়, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ভবিষ্যতে নিজে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ইঙ্গিতও দিয়ে রেখেছেন।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়