শিরোনাম
◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট 

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০৫:২৭ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, গ্রেফতার সাড়ে ৯ হাজারের বেশি প্রবাসী

সৌদি আরবে গত এক সপ্তাহে ৯ হাজার ৫৭৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, গত ৭ মে থেকে ১৩ মে পর্যন্ত সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ৪ হাজার ৮৬৫ জন আবাসন আইন লঙ্ঘনকারী, ৩ হাজার ৩১৯ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং ১ হাজার ৩৯২ জন শ্রম আইন লঙ্ঘনকারী বলে অভিযোগ রয়েছে। এছাড়া মোট ১১ হাজার ২৭২ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ভ্রমণ সংক্রান্ত নথি সংগ্রহের জন্য ২ হাজার ৩১১ জনকে তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ১১ হাজার ২২৬ জনের ভ্রমণ সংরক্ষণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় গ্রেফতার হওয়া ব্যক্তির সংখ্যা ১ হাজার ৫০০ জন। এদের মধ্যে ৩৮ শতাংশ ইয়েমেনি, ৬০ শতাংশ ইথিওপীয় এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে আইনগত ব্যবস্থা বাস্তবায়নের প্রক্রিয়ার আওতায় রয়েছেন ২৬ হাজার ৬৩২ জন প্রবাসী, যাদের মধ্যে ২৫ হাজার ৫৯ জন পুরুষ এবং ১ হাজার ৫৭৩ জন নারী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কেউ যদি অবৈধভাবে কাউকে সৌদি আরবে প্রবেশে সহায়তা করে, তাদের পরিবহন বা আশ্রয় দেয় কিংবা অন্য কোনও ধরনের সহায়তা বা সেবা প্রদান করে, তবে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। পাশাপাশি পরিবহনে ব্যবহৃত যানবাহন ও আশ্রয়ের জন্য ব্যবহৃত বাড়িঘর জব্দ করা হবে।

মন্ত্রণালয় জনসাধারণকে আইন লঙ্ঘনের যেকোনও ঘটনা সম্পর্কে তথ্য দিতে মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে যোগাযোগ করতে বলেছেন আর দেশের অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে অভিযোগ জানাতে বলে সৌদি কর্তৃপক্ষ। সূত্র: সৌদি গেজেট

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়