শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ১৬ মে, ২০২৬, ০৯:০১ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধের কারণে অর্থনীতিতে প্রভাব, ট্রাম্পকে দায়ী করলেন ডেমোক্র্যাট নেতারা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী যুদ্ধকে ঘিরে দেশটির অভ্যন্তরীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাট নেতারা। বিশেষ করে সার ও জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করছেন তারা।

ডেমোক্র্যাট সিনেটৃর ট্যামি বাল্ডউইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ইরানে ট্রাম্পের পছন্দের এ যুদ্ধ আমাদের কৃষকদের জন্য সার ও গ্যাসের দাম আকাশচুম্বী করে তুলেছে।

উপসাগরীয় দেশগুলো থেকে বিশ্বের বড় একটি অংশের সার সরবরাহ রপ্তানি হয় এবং তা হরমুজ প্রণালি হয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। ফলে অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধি সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলছে। 

এদিকে সিনেটের গোয়েন্দা কমিটির চেয়ারম্যান মার্ক ওয়ার্নার বলেন, গ্যাসের দাম থেকে শুরু করে বাসস্থান ব্যয়—সবকিছুতেই ট্রাম্পের এ যুদ্ধ মানুষের কাঙ্ক্ষিত জীবনযাপনকে আরও কঠিন করে তুলছে।

আরেক ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি অভিযোগ করেন, ট্রাম্পের এ যুদ্ধে ‘কোনো সুস্পষ্ট লক্ষ্য নেই’ এবং এর খেসারত ইতোমধ্যে বাড়তি জ্বালানি ব্যয়ের মাধ্যমে সাধারণ আমেরিকানদের দিতে হচ্ছে।

তিনি বলেন, আমাদের এমন নেতৃত্ব দরকার, যারা জীবনযাত্রার ব্যয় কমানোর দিকে মনোযোগ দেবে। কিন্তু বর্তমান প্রশাসন মানুষের জীবনকে আরও ব্যয়বহুল করে তুলছে।

সূত্র: আল জাজিরা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়