শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১৫ মে, ২০২৬, ০৩:০৬ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম

ভারতে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৩ রুপি। একই হারে ডিজেলের দামও লিটার প্রতি ৩ রুপি বাড়ানো হয়েছে। এর ফলে এখন থেকে পেট্রোল ও ডিজেল কিনতে বাড়তি অর্থ খরচ করতে হবে ভোক্তাকে।

দেশটিতে অনেকদিন থেকেই পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার আশঙ্কা ছিল। আর সেই জল্পনাই এবার সত্যি হলো। সারা দেশেই ৩ রুপি করে দাম বাড়ানো হলো এই দুই জ্বালানি তেলের দাম।

এই দাম বৃদ্ধির ফলে কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৮ দশমিক ৭৪ রুপি। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৫ দশিমক ১৩ রুপি। 

ভারতের অন্যান্য শহরের মধ্যে দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৯৭.৭৭ রুপি, ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯০.৬৭ রুপি। এর পাশাপাশি দিল্লিতে সিএনজির দামও লিটার প্রতি ২ রুপি বাড়ানো হয়েছে। ৮৫ রুপি থেকে সেই দাম বেড়ে হয়েছে ৮৭ রুপি। মুম্বাইতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৬.৬৮ রুপি, ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৩.১৪ রুপি। 

চেন্নাইতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৩.৬৭ রুপি, ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৫.২৫ রুপি। 

দাম বৃদ্ধির বিষয়ে তেল কোম্পানিগুলোর পক্ষ থেকে এখনো নির্দিষ্ট করে কিছু বলা না হলেও মধ্যপ্রাচ্য অস্থিরতা এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্ববাজারে যেভাবে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রাখতেই তেলের দাম বাড়ানো হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

ইরান যুদ্ধের প্রেক্ষিতে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। যার ফলে তেল কিনতে বাড়তি অর্থ খরচ করতে হচ্ছে ভারতীয় তেল সংস্থাগুলোকে। কিন্তু তেলের দাম না বাড়ায় বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছিল তেল সংস্থাগুলোর। এমন এক প্রেক্ষিতে দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের।

সম্প্রতি পেট্রোল ও ডিজেল ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকী তিনি দেশবাসীকে ওয়ার্ক ফ্রম হোমের পরামর্শও দিয়েছেন। তার পরামর্শ মেনে একাধিক বেসরকারি সংস্থা এই নীতি চালু করেছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী নিজের গাড়িবহরের সংখ্যা কমিয়ে দিয়েছেন। তার আহ্বানে সাড়া দিয়ে ভারতের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার জ্বালানি তেল সাশ্রয়ে নিজেদের গাড়ি বহরের সংখ্যা কাটছাঁট করেছে।  

এমন এক প্রেক্ষিতে অনুমান করা গিয়েছিল আগামী দিনের জ্বালানি তেলের দাম বাড়তে চলেছে। অবশেষে সেই শঙ্কাই সত্যি হল। 

এদিকে, পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার কারণে মূল্যবৃদ্ধির শঙ্কাও তৈরি হয়েছে। এর ফলে বাস- ট্যাক্সিসহ পরিবহন খরচও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জ্বালানি তেলের সাথে সম্পর্কযুক্ত খাবারদাবার এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়