শিরোনাম
◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট 

প্রকাশিত : ১০ মে, ২০২৬, ০১:১২ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের উদ্দেশে যে ‘কড়া’ বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো সামরিক দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তাহলে তার পরিণতি হবে ‘অত্যন্ত বিপজ্জনক, সুদূরপ্রসারী ও বেদনাদায়ক’।

রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।  ‘মারকা-ই-হক’ ও অপারেশন ‘বুনইয়ান-উম-মারসুস’-এর এক বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ।

অনুষ্ঠানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং নিহত সেনাসদস্যদের আত্মার মাগফিরাত কামনায় সুরা ফাতেহা পাঠ করা হয়।

ভাষণে আসিম মুনির বলেন, ‘মারকা-ই-হক’ কোনো সাধারণ সামরিক সংঘর্ষ ছিল না; বরং এটি ছিল দুই মতাদর্শের মধ্যে একটি নির্ণায়ক লড়াই।

তিনি দাবি করেন, আল্লাহর সহায়তায় পাকিস্তান বিজয় অর্জন করেছে, আর ‘মিথ্যাশক্তি অপমান ও পরাজয়ের মুখে পড়েছে’।

তার ভাষ্যমতে, ২০২৫ সালের মে মাসের ঘটনাগুলো বিচ্ছিন্ন কিছু নয়; বরং পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দীর্ঘদিনের বৈরিতা ও প্রচারণারই ধারাবাহিকতা।

ভারতের উদ্দেশে ‘কড়া’ বার্তা

আসিম মুনির বলেন, পাকিস্তানকে সামরিক ও কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তনের যে লক্ষ্য ভারত নিয়েছে বলে পাকিস্তান মনে করে, তা কখনো সফল হবে না।

তিনি আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও জনগণ অতীতেও ভয় পায়নি, ভবিষ্যতেও ভয় পাবে না।

সবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে যেকোনো সামরিক ‘ভুল পদক্ষেপের’ জবাব এমনভাবে দেওয়া হবে, যার পরিণতি হবে ‘অত্যন্ত বিপজ্জনক, সুদূরপ্রসারী ও বেদনাদায়ক’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়