শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ১১:০১ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইরানি নেতার মতো বিনয়ী ও আন্তরিক মানুষ আমি দেখিনি: প্রেসি‌ডেন্ট পেজেশকিয়ান

ইরা‌নের নতুন স‌র্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর সঙ্গে প্রেসি‌ডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠক

আন্তর্জা‌তিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর বিনয়, আন্তরিকতা ও মানুষের প্রতি শ্রদ্ধাবোধের প্রশংসা করেছেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান সম্প্রতি দেশের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মুজতাবা খামেনেয়ীর সাথে প্রথমবারের মতো সরাসরি দেখা করেছেন। বুধবার শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় সফরের সময় এই সাক্ষাৎ সম্পর্কে তিনি বলেন, বৈঠকটি খুবই আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং প্রায় আড়াই ঘণ্টা ধরে আলোচনা চলে। 

পেজেশকিয়ান বলেন, বৈঠকে সবচেয়ে বেশি যে বিষয়টি তাকে মুগ্ধ করেছে, তা হলো নেতার বিনয়ী, আন্তরিক ও শ্রদ্ধাশীল আচরণ। তার এই আচরণ পুরো আলোচনায় আস্থা, শান্তি ও সহমর্মিতার পরিবেশ তৈরি করে। --- পার্সটু‌ডে

ইরানি প্রেসিডেন্টের মতে, দেশের সর্বোচ্চ নেতা যখন কর্মকর্তাদের সঙ্গে এত সরলতা ও সম্মানের সঙ্গে আচরণ করেন, তখন সেটি পুরো প্রশাসনের জন্য উদাহরণ হয়ে দাঁড়ায়। তিনি আরও বলেন, দেশের প্রশাসনের সব স্তরে পারস্পরিক আস্থা, ঐক্য ও সহমর্মিতা বাড়ানো জরুরি।

প্রেসিডেন্টে বলেন, জনগণের কাছে থাকা, তাদের কথা শোনা এবং দায়িত্বশীল আচরণ করাই নেতৃত্বের মূল বৈশিষ্ট্য হওয়া উচিত।

উল্লেখ্য, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শহীদ হওয়ার পর তার দ্বিতীয় ছেলে আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেয়ী ইসলামী বিপ্লবের নেতার দায়িত্ব গ্রহণ করেন।

গত ২৮ ফেব্রুয়ারির হামলার পর ইরানে কয়েক সপ্তাহ ধরে সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানো হয়। জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা এখনো কার্যকর রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়