শিরোনাম
◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ১১:০৬ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার হজযাত্রীদের জন্য নতুন নিয়ম জারি করলো সৌদি সরকার

হজযাত্রীদের মধ্যে যারা নিয়মিত বিশেষ ধরনের ওষুধ (নারকোটিক বা সাইকোট্রপিক উপাদানযুক্ত) সেবন করেন, তাদের জন্য এবারের হজ মৌসুমে নতুন এক নিয়ম জারি করেছে সৌদি আরব সরকারের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ)। 

নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো হজযাত্রী চাইলে তার সঙ্গে সর্বোচ্চ ৩০ দিনের প্রয়োজনীয় ওষুধ বহন করতে পারবেন।

এসএফডিএ জানিয়েছে, বিশেষ উপাদানে তৈরি এসব ওষুধ সঙ্গে রাখার জন্য হজযাত্রীদের অবশ্যই আগাম ক্লিয়ারেন্স পারমিট বা ছাড়পত্র সংগ্রহ করতে হবে। আবেদনের জন্য হজযাত্রীর পাসপোর্টের কপি, গত ছয় মাসের মধ্যে ইস্যু করা বৈধ মেডিকেল প্রেসক্রিপশন বা রিপোর্ট এবং ওষুধের মোড়কসহ পরিষ্কার ছবি জমা দিতে হবে।

কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, হজযাত্রীরা তাদের মোট অবস্থানের সময়কাল অথবা সর্বোচ্চ ৩০ দিন এই দুইয়ের মধ্যে যেটি কম হবে, সেই পরিমাণ ওষুধ সঙ্গে রাখতে পারবেন। অর্থাৎ, কারও অবস্থানের মেয়াদ যদি ১৫ দিন হয়, তবে তিনি শুধু ১৫ দিনের ওষুধ নিতে পারবেন।

আগ্রহী হজযাত্রীদের সৌদি কর্তৃপক্ষের ইলেকট্রনিক কন্ট্রোলড ড্রাগস সিস্টেমে (সিডিএস) ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন করতে হবে। আবেদনের আগে একটি ইলেকট্রনিক ডিক্লারেশন বা ঘোষণাপত্র পূরণ করাও বাধ্যতামূলক।

সৌদি আরবের স্বাস্থ্য রক্ষা এবং পবিত্র স্থানগুলোতে বিশেষ ওষুধের অপব্যবহার রোধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত, হজযাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও সহজতর করতেই নতুন এই নিয়ম চালু করা হয়েছে বলে জানিয়েছে এসএফডিএ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়