শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ১২:০৬ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

মোদীর অনুরোধে অমিত শাহকে ‘বাঁচিয়েছিলেন’ শারদ পাওয়ার, পরে তাঁর দলই ভেঙে দেয় এই জুটি’

নরেন্দ্র মোদি, শারদ পাওয়ার ও অমিত শাহ। ছবি: সংগৃহীত

সঞ্জয় রাওয়াত জানিয়েছেন, সেই সময়ে নরেন্দ্র মোদী ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং শারদ পাওয়ার কেন্দ্রে ইউপিএ সরকারের কৃষিমন্ত্রী। অমিত শাহের বিরুদ্ধে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়েছিল। রাওয়াতের দাবি অনুযায়ী, সেই দলের প্রায় সব কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করা গেলেও মহারাষ্ট্র ক্যাডারের একজন অফিসার কিছুতেই বশ মানছিলেন না।

মহারাষ্ট্রের রাজনীতিতে বোমা ফাটিয়েছেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাওয়াত। রাজ্যসভার সংসদ সদস্য কপিল সিবালের পডকাস্ট ‘দিল সে’-তে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাওয়াত দাবি করেছেন, গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন অমিত শাহ যখন আইনি জটিলতায় ফেঁসেছিলেন, তখন নরেন্দ্র মোদীর অনুরোধে শারদ পাওয়ারই তাঁকে সাহায্য করেছিলেন।

রাওয়াত বলেন, ‘সেই সময়ে মোদীজি বারবার শারদ পাওয়ারকে অনুরোধ করেছিলেন ওই অফিসারের সাথে কথা বলতে। পাওয়ার সাহেব যখন জানতে চান কার জন্য এই তদবির, মোদীজি উত্তর দিয়েছিলেন অমিত শাহের জন্য। পাওয়ার সাহেব জিজ্ঞেস করেছিলেন—সে কে? মোদীজি তখন বলেছিলেন, অমিত শাহ তাঁর এক বিশেষ এবং অত্যন্ত দরকারি লোক।’

সঞ্জয় রাওয়াতের দাবি অনুযায়ী, মোদীর ব্যক্তিগত অনুরোধে শারদ পাওয়ার সেই মহারাষ্ট্র ক্যাডারের অফিসারকে ফোনকল করেন এবং অমিত শাহকে সাহায্য করার নির্দেশ দেন। পাওয়ারের কথা মেনেই সেই অফিসার শাহকে আইনি ছাড় পেতে সাহায্য করেছিলেন।

পুরোনো এই ঘটনার স্মৃতিচারণ করে সঞ্জয় রাওয়াত বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এত সাহায্য করার পরেও যখন বিজেপি পাওয়ার সাহেবের নিজের দল এনসিপি-কে ভেঙে দিল, তখন আমার খুব কষ্ট হয়। যে মানুষটি বিপদের দিনে হাত বাড়িয়ে দিয়েছিলেন, তাঁর সাথেই এই আচরণ করা হলো!’

সঞ্জয় রাওয়াতের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে শারদ পাওয়ার ও নরেন্দ্র মোদীর সেই সময়ের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ এবং বর্তমান রাজনৈতিক বৈরিতার তুলনা টেনে বিজেপি ও এনসিপি-র (শারদ পাওয়ার গোষ্ঠী) মধ্যে বাকযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে বিজেপি বা অমিত শাহের পক্ষ থেকে এই দাবির বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়