শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার গঠনে বিজয় থালাপতিকে কী শর্ত দিলো কংগ্রেস?

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বড় সাফল্যের পর, বিজয় থালাপতির নবগঠিত দল টিভিকে-কে তামিলনাড়ুতে পরবর্তী সরকার গঠনের জন্য সমর্থন জানিয়েছে কংগ্রেস। তবে, এর জন্য একটি শর্তও দেয়া হয়েছে।

কংগ্রেস দাবি করেছে, এই জোটকে অবশ্যই ‘সাম্প্রদায়িক শক্তিগুলোকে’ দূরে রাখতে হবে। খবর এনডিটিভি’র।

 সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) তামিলনাড়ুর দায়িত্বপ্রাপ্ত গিরিশ চোড়ানকারের এক বিবৃতি অনুসারে, তামিলনাড়ু কংগ্রেস কমিটি এবং কংগ্রেস বিধায়ক দল (সিএলপি) সরকার গঠনে টিভিকে-কে পূর্ণ সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
 
 বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমাদের সমর্থন এই শর্তের ওপর নির্ভরশীল থাকবে যে, টিভিকে ভারতের সংবিধানে অবিশ্বাসী যেকোনো সাম্প্রদায়িক শক্তিকে এই জোট থেকে দূরে রাখবে।’
 
কংগ্রেসের সঙ্গে জোট হওয়ায় বিজয় থালাপতির সমর্থনে আরও পাঁচজন বিধায়ক যুক্ত হলেন। তার দলের ১০৭টি আসনের সঙ্গে এটি যুক্ত হয়ে টিভিকে-র আসন সংখ্যা ১১২-তে পৌঁছাবে। তবে তামিলনাড়ুতে সরকার গঠন করতে এবং ১১৮-এর সংখ্যাগরিষ্ঠতা পেতে বিজয়ের এখনও ছয়জন বিধায়কের সমর্থন প্রয়োজন।
 
মিত্রদের খোঁজে ভিসিকে, সিপিআই এবং সিপিএম-এর সঙ্গেও যোগাযোগ করেছেন বিজয়। যদি তারা তাকে সমর্থন করার সিদ্ধান্ত নেয়, তবে টিভিকে ১১৯ জন বিধায়কের সমর্থন পাবে, যা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে একজন বেশি।
 
বুধবারের (৬ মে) বিবৃতিতে কংগ্রেস বলেছে, টিভিকে-র সঙ্গে তাদের জোট দুই দলের পারস্পরিক শ্রদ্ধা ও যৌথ দায়িত্বের ওপর প্রতিষ্ঠিত।
 
আরও পড়ুন: বিধানসভা নির্বাচন /বিজয়ের অবিশ্বাস্য যাত্রা: কীভাবে সিনেমার চরিত্রকে বাস্তবে এক করলেন থালাপাতি?
 
এতে আরও বলা হয়েছে, এই জোট শুধু সরকার গঠনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যৎ স্থানীয় সরকার সংগঠন, লোকসভা এবং রাজ্যসভা নির্বাচনের জন্যও গঠিত হয়েছে। সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়