শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ১১:৫৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অ্যাক্সিওসের দা‌বি: ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র নতুন খসড়া পাঠিয়েছে

আন্তর্জা‌তিক ডেস্ক : অ্যাক্সিওস ওয়েবসাইট বিভিন্ন সূত্রের বরাতে দাবি করেছে, ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র নতুন একটি খসড়া পাঠিয়েছে।।

অ্যাক্সিওস তাদের সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র রোববার যুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তির জন্য সংশোধিত আরেকটি খসড়া পাঠিয়েছে। এই পদক্ষেপটি এর আগে ইরানের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাবে নেওয়া হয়েছে।প্রতিবেদনটিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খসড়ার বিষয়বস্তু বা এতে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে, সে সম্পর্কে কোনো বিস্তারিত উল্লেখ করা হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে বলেছেন, ইরান সম্প্রতি আমাদের কাছে যে প্রস্তাব পাঠিয়েছে, তা আমি পর্যালোচনা করব। রয়টার্স ট্রাম্পের বরাতে লিখেছে, আমি ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির সামগ্রিক কাঠামো ও ধারণা সম্পর্কে অবগত হয়েছি এবং শিগগিরই এর সুনির্দিষ্ট ও চূড়ান্ত সংস্করণটি আমার কাছে পৌঁছাবে।

তাসনিম‌ সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পাকিস্তানের মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৯ দফা প্রস্তাবের জবাব দিয়েছে, যা “যুদ্ধের সমাপ্তি” বিষয়ক। -- পার্সটু‌ডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়