শিরোনাম
◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট 

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৭:৫১ সকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ার জাকার্তায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৪

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

সোমবার (২৭ এপ্রিল) জাকার্তার উপকষ্ঠে বেকাসি তিমুর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি কমিউটার ট্রেনকে একই লাইনে ঢুকে পেছন থেকে আসা আরেকটি দূরপাল্লার ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় ঠিক কতজন হতাহত হয়েছেন, সেটা নিশ্চিত করে জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে চারজনের নিহতের কথা বলা হয়েছে।

কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের উদ্ধারে অভিযান চলছে।

পরবর্তীতে রাষ্ট্রীয় মালিকানাধীন রেল পরিচালনাকারী সংস্থা কেএআই-এর মুখপাত্র অ্যান পুরবা বলেন, চারজন নিহত হয়েছেন। আহত ৩৮ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

এ রেল দুর্ঘটনায় নিহতের শঙ্কা বাড়তে পারে বলে জানান ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদ। রাজধানী জাকার্তা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূর দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়