শিরোনাম
◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ১১:২১ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে তেলবাহী জাহাজ, জিম্মি ১১ নাবিক

সোমালিয়ার উপকূলের কাছে জলদস্যুদের হাতে একটি তেলবাহী জাহাজ জিম্মি হওয়ার খবর পাওয়া গেছে। জাহাজটিতে থাকা ১১ জন পাকিস্তানি নাবিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, তাদের জিম্মি করে রাখা হয়েছে।

শনিবার জিওটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, ‘অনার-২৫’ নামের জাহাজটি ২১ এপ্রিল জলদস্যুদের হামলার শিকার হয় এবং পরে সেটি দখলে নেওয়া হয়।

পাকিস্তানের মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রণালয় ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, নাবিকদের নিরাপদ উদ্ধারে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন দেশটির মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রী জুনাইদ আনোয়ার চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন।

মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। একই সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে। জাহাজে থাকা নাবিকদের মুক্তির জন্য সোমালিয়া সরকারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা চলছে।

২০২৪ সালে একই ধরনের ঘটনায় সোমালিয়ার উপকূলে বাংলাদেশের পতাকাবাহী একটি কার্গো জাহাজ ও এর ২৩ নাবিককে অপহরণ করেছিল জলদস্যুরা। পরে মুক্তিপণ দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি কমে যাওয়ায় ভারত মহাসাগর এলাকায় জলদস্যুতা আবারও বেড়েছে। ফলে বিশ্বব্যাপী বাড়ছে উদ্বেগ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়