শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৭:৪৫ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাজার কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ইউক্রেনের নতুন ড্রোন

যুদ্ধের মধ্যেই নতুন প্রযুক্তিতে বড় অগ্রগতি দেখিয়েছে ইউক্রেন। দেশটি এমন ড্রোন তৈরি করেছে, যা দূর থেকে নিয়ন্ত্রণ করে শত শত এমনকি হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, এই নতুন ধরনের ‘ইন্টারসেপ্টর ড্রোন’ (শত্রুর আকাশযান বা ড্রোন ভূপাতিত করার জন্য ব্যবহৃত ড্রোন) এখন দূরবর্তী স্থান থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি বলেন, এটি একটি নতুন স্তরের ছোট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা যুদ্ধের ধরণ বদলে দিতে পারে। ফেদোরভ দাবি করেন, ইতোমধ্যে এই ড্রোন দিয়ে শত শত ও হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংসের প্রমাণ মিলেছে। তার ভাষায়, এভাবে দূর থেকে ড্রোন নিয়ন্ত্রণ ও ব্যবহারে ইউক্রেনই বিশ্বের প্রথম দেশ, যা তারা এখন নিয়মিতভাবে ব্যবহার করছে।

২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার সময় ইউক্রেনের নিজস্ব ড্রোন তৈরির সক্ষমতা প্রায় ছিল না। কিন্তু এখন দেশটিতে শক্তিশালী ড্রোন শিল্প গড়ে উঠেছে। গত বছরই প্রায় ৪৫ লাখ ড্রোন উৎপাদনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ, যা এখন আরও বেড়েছে।

এই নতুন ব্যবস্থার ফলে প্রতিরক্ষা আরও কার্যকর হচ্ছে। এতে ড্রোন ভূপাতিত করার সফলতা বাড়ে, অপারেটরদের ঝুঁকি কমে এবং সামনের যুদ্ধক্ষেত্রে সরাসরি উপস্থিত না থেকেও কাজ করা যায়।

এদিকে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা এখনও বড় চ্যালেঞ্জ হয়ে আছে। সম্প্রতি এক বড় হামলায় ১৭ জন নিহত হন। ইউক্রেন জানায়, তারা শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলেও কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

ইউক্রেন ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদন করছে। পাশাপাশি সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ড্রোন প্রতিরক্ষা নিয়ে সহযোগিতা বাড়াচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়