শিরোনাম
◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০৭:৫১ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার

দীর্ঘদিন ধরে সম্মুখ সমরে থেকে খাবার ও সুপেয় পানির অভাবে কঙ্কালসার হয়ে পড়েছে ইউক্রেনীয় সেনারা। সম্প্রতি এই সেনাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দেশটিতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই কেলেঙ্কারির জেরে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের একজন শীর্ষ কমান্ডারকে বরখাস্ত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি সামনে আসে আনাসতাসিয়া সিলচুক নামের এক সেনার স্ত্রীর পোস্ট থেকে। তিনি তাঁর স্বামীর সহযোদ্ধাদের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ছবিগুলোতে দেখা যায়, অপুষ্টির কারণে চারজন সেনার শরীর জীর্ণ হয়ে কঙ্কালসার হয়ে গেছে।

স্বজনেরা জানান, উত্তর-পূর্ব ইউক্রেনের কুপিয়ানস্ক শহরের কাছে ওসকিল নদীর বাম তীরে একটি সংকীর্ণ ভূখণ্ড রক্ষায় টানা আট মাস ধরে লড়াই করছিলেন এই সেনারা। প্রতিকূল পরিস্থিতির কারণে সেখানে কেবল ড্রোন দিয়ে খাবার ও ওষুধ পাঠানো হতো।

সিলচুক তাঁর পোস্টে লেখেন, ‘যুদ্ধক্ষেত্রে যাওয়ার সময় এই ছেলেদের ওজন ছিল ৮০-৯০ কেজির ওপরে। এখন তাঁদের ওজন ৫০ কেজিতে নেমে এসেছে।’ তিনি অভিযোগ করেন, একবার খাবার দেওয়ার পর টানা ১০ দিন আর কোনো খাবার সেখানে যায়নি। জীবন বাঁচাতে বৃষ্টির পানি পান করা এবং তুষার গলিয়েও খেতে হয়েছিল তাঁদের।

সিলচুক আরও জানান, একপর্যায়ে তাঁরা টানা ১৭ দিন না খেয়ে ছিলেন। রেডিওর মাধ্যমে বারবার আকুতি জানানো হলেও কেউ শোনেনি। আরেক সেনার আত্মীয় ইভানা পোবেরেঝনিউকের জানান, ক্ষুধার্ত অনেক যোদ্ধা যুদ্ধক্ষেত্রে জ্ঞান হারিয়ে ফেলছেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনাদের খাবার সরবরাহের দায়িত্বে থাকা কমান্ডারকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই ব্রিগেডের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার সেনারা ড্রোন ব্যবহার করে খাদ্য ও জ্বালানি সরবরাহে বাধা দেওয়ায় এই লজিস্টিক সংকট তৈরি হয়।

১৭ এপ্রিল (শুক্রবার) সিলচুক এক পোস্টে জানান, বিষয়টি জনসমক্ষে আসার পর পরিস্থিতির উন্নতি হচ্ছে। তিনি বলেন, ‘নতুন কমান্ডার নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আমাকে ফোন করে জানিয়েছেন সমস্যার সমাধান হচ্ছে। আমার স্বামী জানিয়েছে, গত আট মাসে সে যতটা না খেয়েছিল, আজ তারচেয়ে বেশি খাবার পেয়েছে।’ তবে দীর্ঘদিন অভুক্ত থাকায় তাঁদের পাকস্থলী সংকুচিত হয়ে গেছে, তাই তাঁদের সুচিকিৎসা ও বদলি (রোটেশন) প্রয়োজন বলে তিনি মনে করেন।

এদিকে, ইউক্রেনের সামরিক কমান্ড ঘটনার তদন্ত শুরু করেছে এবং অনুকূল পরিস্থিতি তৈরি হওয়া মাত্রই ওই এলাকায় আটকে পড়া সেনাদের সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়