এল আর বাদল : জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবসহ ৫টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভূমি ও আকাশসীমার অপব্যবহারের বিষয়ে জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত স্থানীয় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদকে পৃথক পৃথক চিঠিতে বলেছেন, অন্য কোনো রাষ্ট্রের ভূখণ্ডে আগ্রাসনমূলক কর্মকাণ্ড চালানো এবং সশস্ত্র হামলা পরিচালনার জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ করে দেওয়ার ফলে রাষ্ট্রগুলোর যে আন্তর্জাতিক দায়বদ্ধতা তৈরি হয়, তা বিবেচনা করে ইসলামী প্রজাতন্ত্র ইরান উপরোক্ত অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে তার তীব্র ও সুস্পষ্ট প্রতিবাদ জানাচ্ছে। --- পার্সটুডে
জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের সরকারগুলোকে সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতি মেনে চলতে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে তাদের ভূখণ্ডের অপব্যবহার রোধ করার জন্য দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছে।
তিনি বলেন আমি কৃতজ্ঞ থাকব যদি আপনি এই পত্রটি নিরাপত্তা পরিষদের একটি আনুষ্ঠানিক নথি হিসেবে নথিভুক্ত ও প্রচার করার নির্দেশ দেন।