শিরোনাম
◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ১১:৪৮ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোপকে ‘ভয়ংকর’ বলায় ট্রাম্পের ওপর ক্ষুব্ধ ইতালির প্রধানমন্ত্রী

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ট্রাম্পের এমন মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলেও উল্লেখ করেছেন তিনি।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ইরানের অস্তিত্ব ধ্বংস করার যে হুমকি দেন, তার নিন্দা জানিয়েছেন পোপ লিও। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প ক্ষুব্ধ হয়ে তাকে ‘ভয়ংকর’ বলে আখ্যা দেন। ট্রাম্পের এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে বিশেষ করে ক্যাথলিকপ্রধান দেশগুলোতে সমালোচনার ঝড় ওঠে। 

ইতালির প্রধানমন্ত্রী সোমবার এক বিবৃতিতে বলেন, ‘পোপ সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পের শব্দচয়ন অগ্রহণযোগ্য। পোপ ক্যাথলিক চার্চের প্রধান। শান্তির আহ্বান জানানো এবং সব ধরনের যুদ্ধের নিন্দা করা তার নৈতিক দায়িত্ব ও অধিকারের মধ্যে পড়ে।’

উল্লেখ্য, জর্জিয়া মেলোনিকে অনেকে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ভাবাদর্শের বলে মনে করেন। কিন্তু পোপের সম্মানের প্রশ্নে তিনি ট্রাম্পের বক্তব্যের কড়া সমালোচনা করে নিজের অনড় অবস্থান জানান দিলেন। 

গত রোববার পোপকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, তিনি মনে করেন না ‘পোপ খুব একটা ভালো কাজ’ করছেন। তাঁর উচিত ‘কট্টর বামপন্থিদের’ খুশি করার চেষ্টা বন্ধ করা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, তিনি পোপ লিও’র ভক্ত নন।

সোমবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা সমালোচনার জবাব দিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। ট্রাম্প প্রশাসনকে ভয় না পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেছেন, খ্রিস্টধর্মের মূলবার্তার ওপর ভিত্তি করেই ভ্যাটিকান শান্তির আহ্বান জানিয়েছে। 

আলজেরিয়া সফরের সময় একটি বিশেষ উড়াজাহাজে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) পোপ বলেন, ‘আমি ট্রাম্পের এমন মন্তব্যে দুঃখিত। তবে বিশ্বজুড়ে গির্জার যে লক্ষ্য আছে, আমি তা অব্যাহত রাখব।’ তিনি আরও বলেন, বিশ্বজুড়ে চলা সংঘাতের সমালোচনা করাটা ট্রাম্প বা কোনো বিশেষ ব্যক্তির ওপর সরাসরি আক্রমণ নয়। সূত্র: বিবিসি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়