শিরোনাম
◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০১:১৪ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : আর রিয়াজ

ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা

আনাদোলু এজেন্সি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। লেবাননে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণের পর আসিফ ইসরায়েলকে ‘শয়তান’ এবং ‘মানবতার জন্য অভিশাপ’ বলে মন্তব্য করেন।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানায়, আসিফের এই মন্তব্য ইসরায়েলের ধ্বংস কামনার শামিল। তারা এটিকে ‘অগ্রহণযোগ্য’ এবং একটি সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া অনুচিত বলেও উল্লেখ করে।

এর আগে, বুধবার লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলায় অন্তত ২৫৬ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। এর প্রতিক্রিয়ায় আসিফ যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে বলেন, ‘আলোচনা চলাকালীনও ইসরায়েল বেসামরিক নাগরিকদের হত্যা করে যাচ্ছে।’

তিনি লেখেন, ‘ইসরায়েল শয়তান এবং মানবতার জন্য একটি অভিশাপ।’ পাশাপাশি তিনি দাবি করেন, লেবাননে গণহত্যা চলছে এবং নিরীহ মানুষ নিহত হচ্ছেন।

তিনি আরো বলেন, ‘প্রথমে গাজা, এরপর ইরান, আর এখন লেবাননে রক্তপাত থামছেই না।’ আসিফ আরো মন্তব্য করেন, ফিলিস্তিনের ভূমিতে যারা ইসরায়েল প্রতিষ্ঠা করেছে, তারা ‘নরকে পুড়ুক’—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলের হামলা তীব্রতর হয়েছে। এই যুদ্ধবিরতি পাকিস্তানের মধ্যস্থতায় হয়েছে বলে জানা গেলেও ওয়াশিংটন ও তেল আবিব জানিয়েছে, এটি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, বুধবার থেকে ইসরায়েলের হামলায় অন্তত ৩০৩ জন নিহত এবং ১,১৫০ জন আহত হয়েছেন। অন্যদিকে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ থেকে শুরু হওয়া বিস্তৃত ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ১,৮৮৮ জন নিহত এবং ৬,০৯২ জন আহত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়