শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০৮:২৪ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবাননে ইসরাইলি হামলা ‘চরম ক্ষতিকর’ বলে মন্তব্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর

লেবাননজুড়ে বুধবার (৮ এপ্রিল) ইসরাইলের চালানো ব্যাপক বিমান হামলাকে ‘চরম ক্ষতিকর’ বলে অভিহিত করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। সেই সঙ্গে এই অঞ্চলের সংঘাত নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন।

‘টাইমস রেডিও’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কুপার বলেন, চলমান যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘আমরা দেখতে চাই যে লেবাননও যেন এই যুদ্ধবিরতির আওতায় থাকে। আমরা এই চুক্তির পরিধি বাড়াতে চাই, কারণ তা না হলে পুরো অঞ্চলটি অস্থিতিশীল হয়ে পড়বে।’

বুধবারের (৮ এপ্রিল) ইসরাইলি হামলা প্রসঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গতকাল ইসরাইলের পক্ষ থেকে যে ধরনের উত্তেজনা বৃদ্ধি করা হয়েছে, তা চরম ক্ষতিকর। আমরা এই সংঘাতের অবসান চাই।’

বিশ্লেষকরা মনে করছেন, ইসরাইল ও ইরানের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলাকালীন লেবাননে ইসরাইলের এই সামরিক তৎপরতা আঞ্চলিক শান্তি বজায় রাখার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। 

সূত্র: মিডল ইস্ট আই 

  • সর্বশেষ
  • জনপ্রিয়