শিরোনাম
◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে 

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০১:০৪ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধবিরতিতে কীভাবে এগিয়ে গেল ইরান, সামনে এলো ভেতরের গল্প

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে এই সমঝোতার কথা জানায়।

মেহের নিউজ এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় আলোচিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির অনুমোদনের মধ্য দিয়েই এটি কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে এই চুক্তিকে ‘ইরানের বিজয়’ হিসেবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, স্থায়ী চুক্তির লক্ষ্যে পরবর্তী আলোচনা ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনার ভিত্তিতে তিনি দুই সপ্তাহের জন্য ইরানের ওপর বোমাবর্ষণ ও হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছেন। শর্ত হিসেবে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়টি উল্লেখ করা হয়।

ট্রাম্প আরও জানান, ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাব আলোচনার একটি কার্যকর ভিত্তি তৈরি করেছে এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার পথে দুই দেশ অনেক দূর এগিয়েছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাতে জানা গেছে, ইসরায়েলও এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। একই তথ্য ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-এ প্রচার করা হয়েছে।

হোয়াইট হাউসের একটি সূত্র ইসরায়েলের চ্যানেল ১২-কে জানায়, ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করলেই যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে এখনো ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কাছে গুলি বন্ধের কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পৌঁছায়নি এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকেও চূড়ান্ত ঘোষণা আসেনি।

সব মিলিয়ে কূটনৈতিক তৎপরতায় ইরানের সক্রিয় ভূমিকা এই সমঝোতায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সূত্র: আল জাজিরা 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়