শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ১১:২২ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জ্বালানি সংকটে গণপরিবহন সেবা ফ্রি করার ঘোষণা পাকিস্তানের

চলমান ইরান যুদ্ধের জেরে ভয়াবহ জ্বালানি সংকটে পড়েছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে আগামী ৩০ দিনের জন্য রাজধানী ইসলামাবাদে সব গণপরিবহনে ভাড়া ফ্রি করার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার।

শুক্রবার (৩ এপ্রিল) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি এ তথ্য জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায়, আগামী ৩০ দিনের জন্য ইসলামাবাদের সব গণপরিবহনের ভাড়া ফ্রি থাকবে। শনিবার (৪ এপ্রিল) থেকে কার্যকর হবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় বহন করবে।’

এছাড়া নাগরিকদের আর্থিক বোঝা কমাতে দেশটির সবচেয়ে জনবহুল ও সমৃদ্ধ প্রদেশ পাঞ্জাব সরকারও বিনামূল্যে গণপরিবহনে ভাড়া চালুর ঘোষণা দিয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে এই মুহূর্তে তেলের জন্য হাহাকার শুরু হয়েছে। একে তো জ্বালানি মিলছে না, তার ওপর চোখ রাঙাচ্ছে দাম। দেশটিতে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো জ্বালানির দাম বাড়িয়েছে সরকার।

ডিজেলের দাম এক লাফে প্রায় ৫৫ শতাংশ বেড়ে লিটারপ্রতি ৫২০ রুপি, আর পেট্রোল ৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮ রুপিতে। এই মূল্যবৃদ্ধি সরাসরি আঘাত হানছে পরিবহন খাত ও নিত্যপণ্যের বাজারে।

এর মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে পাকিস্তানের দুটি জাহাজ পার হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সামনে আরও ২০টি জাহাজ পাকিস্তানের পতাকা নিয়ে যাত্রার প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি।

তার কথায়, ‘আমাদের দুটি জাহাজ, হরমুজ অতিক্রমের জন্য অপেক্ষায় ছিল, যা সফলভাবে পার হয়েছে। উপপ্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের প্রচেষ্টার কারণে এটি সম্ভব হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়