শিরোনাম
◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ০২:০৬ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প

দুই সপ্তাহের বেশি সময় আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ অবসানে কূটনৈতিক আলোচনা শুরুর জন্য মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদেশগুলো চেষ্টা চালিয়ে আসছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেই প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে। সংশ্লিষ্ট তিনটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্স

অন্যদিকে ইরানও যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছে। ইরানের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না। তাঁরা আরও জানান, বেশ কয়েকটি দেশ এই সংঘাত অবসানে মধ্যস্থতার চেষ্টা করছিল।

ওয়াশিংটন ও তেহরানের এই অনাগ্রহ ইঙ্গিত দিচ্ছে যে উভয় পক্ষই দীর্ঘমেয়াদি সংঘাতের দিকে এগোচ্ছে। অথচ এই যুদ্ধ ছড়িয়ে পড়ার কারণে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটছে। হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দামও লাফিয়ে বাড়ছে।

গত শুক্রবার দিবাগত রাতে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে যুক্তরাষ্ট্র ব্যাপক হামলা চালিয়েছে। এই হামলা প্রমাণ করে, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সামরিক অভিযান এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ।

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হরমুজ প্রণালি বন্ধ রাখার অঙ্গীকার করেছেন। একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশগুলোতে মার্কিন সামরিক অবস্থানে হামলা বাড়ানোর হুমকিও দিয়েছেন।

এই যুদ্ধে এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশির ভাগই ইরানের। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহে ইতিহাসের সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের এক–পঞ্চমাংশই এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়