শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ১২:০২ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্থিরতা কাটাতে প্রয়োজনে মজুত তেল ছাড়তে প্রস্তুত জি–৭

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দেওয়ায় প্রয়োজনে কৌশলগত তেলের মজুত ছাড়তে প্রস্তুত রয়েছে জি–৭ দেশগুলো। তবে এখনই সেই পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়নি বলে জানিয়েছেন জোটভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা।

সোমবার (৯ মার্চ) জি–৭ভুক্ত উন্নত অর্থনীতির দেশগুলোর অর্থমন্ত্রীদের এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো জানিয়েছে, বাজার পরিস্থিতি আরও খারাপ হলে তেলের বাজার স্থিতিশীল রাখতে জরুরি মজুত ব্যবহার করা হতে পারে।

ফ্রান্সের অর্থমন্ত্রী রোলাঁ লেস্ক্যুর বলেন, বাজার স্থিতিশীল রাখতে কৌশলগত মজুত থেকে তেল ছাড়াসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জি–৭ দেশগুলো প্রস্তুত রয়েছে। তবে তিনি বলেন, ‘এখনও সেই পরিস্থিতি তৈরি হয়নি।’

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম সম্প্রতি হঠাৎ বেড়ে যায়। একপর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৯ ডলারে পৌঁছে, যা ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ। পরে তা কমে প্রায় ১০৩ ডলারের কাছাকাছি নেমে আসে।

রোলাঁ লেস্ক্যুর বলেন, জি–৭ দেশগুলো বাজার পরিস্থিতি, বৈশ্বিক অর্থনীতি এবং সাধারণ মানুষের ওপর এর প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি আরও জানান, ইউরোপ বা যুক্তরাষ্ট্রে বর্তমানে তেলের কোনো ঘাটতি নেই।

ফ্রান্সের কাছে প্রায় ১১৭ দিনের চাহিদা মেটানোর মতো কৌশলগত তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে এ ধরনের মজুত তেল ছাড়ার সিদ্ধান্ত হলে তা আন্তর্জাতিক সমন্বয়ের মাধ্যমে নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়