শিরোনাম
◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ১১:৪০ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোকে যুদ্ধে টানতে চায়: রাশিয়া

আন্তর্জা‌তিক ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে।

পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রমজান মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম বিশ্বে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে। --- পার্সটু‌ডে

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানকে প্রতিশোধমূলক হামলায় উসকানি দিয়েছে এবং নিজেদের স্বার্থে আরব দেশগুলোকে যুদ্ধে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

রাশিয়া জোর দিয়ে বলেছে, এমন কোনো লক্ষণ নেই যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রক্তপাত বন্ধ করতে কোনো বিচক্ষণ বা যুক্তিসঙ্গত অবস্থান গ্রহণ করতে প্রস্তুত।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও লিখেছে, মস্কো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধ করার আহ্বান জানায় এবং বেসামরিক লক্ষ্যবস্তু ও সাধারণ মানুষের ওপর হামলাকে অগ্রহণযোগ্য বলে মনে করে।

মস্কোর বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে আরও অস্থিতিশীলতা রোধ করার একমাত্র উপায় হলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়