শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:২৯ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় দ্রুত বাড়ছে যক্ষ্মা, জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশ

মালয়েশিয়ায় হঠাৎ যক্ষ্মা সংক্রমণ বেড়ে গেছে। এ পরিস্থিতিতে বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। জনসাধারণকে ভিড় ও বদ্ধ স্থানে মাস্ক পরাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। খবর দ্য স্ট্রেইটস টাইমসের।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি মাসের ৮ থেকে ১৪ তারিখ পর্যন্ত এক সপ্তাহে দেশজুড়ে ৫৯৬ জন নতুন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৭১ জনে পৌঁছেছে।

বিবৃতিতে বলা হয়, রমজান মাসে বাজার, ইফতারসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ভিড় বাড়তে থাকায় এই সতর্কতা জারি করা হয়েছে। এতে আরও বলা হয়, এখনও চিকিৎসা নেয়নি এমন যক্ষ্মা আক্রান্ত ব্যক্তির উপস্থিতিতে ভিড় ও বদ্ধ স্থানে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে।

মন্ত্রণালয় আরও জানায়, ইনফ্লুয়েঞ্জা বা কোভিড-১৯ এর মতো দ্রুত ছড়ায় না যক্ষ্মা। তুলনামূলকভাবে ধীরে ছড়ালেও এটি দীর্ঘস্থায়ী হয় এবং বারবার সংক্রমণ ঘটে।

যক্ষ্মা প্রতিরোধে জনসচেতনতা ও আগাম পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দ্রুত শনাক্ত, কার্যকর চিকিৎসা ও সংক্রমণ প্রতিরোধে জোর দিয়েছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে জনসাধারণকে দেওয়া পরামর্শগুলোর মধ্যে রয়েছে—উপসর্গ থাকলে বা ভিড়ে গেলে মাস্ক পরা, কাশি-হাঁচির শিষ্টাচার মেনে চলা, ঘরের ভেতরে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করা এবং দুই সপ্তাহের বেশি কাশি বা যক্ষ্মা সংশ্লিষ্ট উপসর্গ থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়