শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:২৬ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ সেনা নিহত

দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ উড়ানের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন সেনাসদ্য ও এক প্রশিক্ষকসহ ২ জন নিহত হয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টার কিছু পরে গ্যাপিয়ং জেলায় এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এএইচ-১এস কোবরা অ্যাটাক হেলিকপ্টার।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ইঞ্জিন বন্ধ না করে জরুরি অবতরণের প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টারটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এর ফলেই এটি বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রশিক্ষণ উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভূমিতে আছড়ে পড়ে। সে সময় হেলিকপ্টারটিতে দু’জন চালক ছিলেন। দুর্ঘটনার পর তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় দু’জনই মারা যান বলে নিশ্চিত করেছে প্রতিরক্ষা বাহিনী।

দুর্ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য বহরের সব এএইচ-১এস কোবরার যাবতীয় অপারেশন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়