শিরোনাম
◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৯ সকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের অভিযোগ ভিত্তিহীন দাবি করে প্রত্যাখ্যান ভারতের

পাকিস্তানে ইসলামাবাদের একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ভারতকে দায়ী করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে ভারতের পক্ষ থেকে সেই দাবি নাকজ করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে আত্মঘাতী বোমা হামলায় ভারতকে জড়ানোর বিষয়টিকে ‘ভিত্তিহীন’ বলেছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসলামাবাদের মসজিদে সংঘটিত বোমা হামলা নিন্দনীয়। এতে যে প্রাণহানি ঘটেছে, তার জন্য ভারত শোক প্রকাশ করছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, হামলাকারী ‘মুসল্লিদের শেষ সারিতে’ বিস্ফোরণ ঘটায়। এসময় তিনি, ওই বোমা হামলাকারীর আফগানিস্তানে যাতায়াতের ইতিহাস ছিল এবং তিনি এই হামলার পেছনে প্রতিবেশী দেশ ভারতকে দায়ী করেন।

বিবৃতিতে সেই বিষয়টি উল্লেখ করে ভারত জানায়, পাকিস্তানের সব অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। এসব অভিযোগকে ‘ভিত্তিহীন ও অর্থহীন’ বলে আখ্যায়িত করে।

শুক্রবার ইসলামাবাদের একটি মসজিদের গেটে এক হামলাকারী প্রথমে গুলি চালায়, এরপর আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ৩১ জন নিহত হন। এটি পাকিস্তানের রাজধানীতে গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ ধরনের হামলা।

বিস্ফোরণে আরও ১৭০ জনের বেশি মানুষ আহত হন। কর্মকর্তারা জানান, শহরের খাদিজাতুল কুবরা ইমামবাড়ার ভেতরে ঢোকার সময় নিরাপত্তারক্ষীরা হামলাকারীকে চ্যালেঞ্জ করলে সে বোমার বিস্ফোরণ ঘটায়।

ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, কার্পেট বিছানো মসজিদের ভেতরে রক্তাক্ত দেহ পড়ে আছে—চারপাশে ভাঙা কাচ, ধ্বংসাবশেষ এবং আতঙ্কিত মুসল্লিরা। আরও অনেক আহত মানুষ কম্পাউন্ডের বাগানে পড়ে ছিলেন, সাহায্যের জন্য আর্তনাদ করছিলেন। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়