শিরোনাম
◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৪ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এখনই ইরান ছাড়ুন’: মার্কিন নাগরিকদের চূড়ান্ত সতর্কতা দিল যুক্তরাষ্ট্র

ইরানে থাকা সব মার্কিন নাগরিককে দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তর এই সতর্কবার্তা জারি করেছে। খবর ইরান ইন্টারন্যাশনালের।

এ ছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নাগরিকরা অবিলম্বে ইরান ছাড়তে না পারলে তারা যেন দ্রুত একটি নিরাপদ স্থানে আশ্রয় নেয়। এটি তাদের বাসাবাড়ি বা অন্য কোনো নিরাপদ ভবন হতে পারে। 

এদিকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী ম্যাসকটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত বুধবার দুই দেশের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

তবে বৈঠক শুরুর আগেই ইরানে থাকা সব মার্কিন নাগরিকে সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র। 

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের জানান, ইরান আলোচনায় বসতে চাইলে আমরা রাজি। তবে পারমাণবিক আলোচনার পাশাপাশি, তাদের ব্যালেস্টিক মিসাইল নীতি, মধ্যপ্রাচ্যে সশ্রস্ত্র গোষ্ঠীদের সাহায্য এবং দেশের নাগরিকদের প্রতি তারা কী ব্যবহার করছে, এসব নিয়েও আলোচনা হবে।   

অন্যদিকে ইরানের শীর্ষ এক কর্মকর্তা সংবাদসংস্থা রয়টার্সকে জানান, ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আলোচনায় রাজি নয় ইরান। পারমাণবিক বিষয়ের বাইরে আলোচনা হলে বৈঠক ভেস্তে যেতে পারে বলেও জানান তিনি।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়