শিরোনাম
◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি!

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৯ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ

নাইজেরিয়ার কওয়ারা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ১৬২ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন রেড ক্রসের এক কর্মকর্তা। এর আগে প্রাথমিকভাবে ৬৭ জন নিহতের খবর জানিয়েছিল রেড ক্রস।

কওয়ারা রাজ্য রেড ক্রসের সেক্রেটারি বাবাোমো আয়োদেজি জানান, ‘মৃতদেহ উদ্ধারের কাজ চলমান রয়েছে। এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।’ কাইয়ামা অঞ্চলের স্থানীয় আইনপ্রণেতা সাইদু বাবা আহমেদ বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ওরো গ্রামে সংঘটিত হত্যাযজ্ঞের পর ‘৩৫ থেকে ৪০টি মৃতদেহ গণনা করা হয়েছিল।’

পুলিশ হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের কোনো সংখ্যা জানায়নি। রাজ্য সরকার এই হামলার জন্য ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছে।

আহমেদ বলেন, অনেকেই গুলিবিদ্ধ অবস্থায় জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে বন্দুকধারীরা ওরো গ্রামে হামলা চালায়। তারা ‘দোকানপাট ও (স্থানীয়) রাজার প্রাসাদে আগুন ধরিয়ে দেয়।’

কওয়ারা রাজ্যের গভর্নর আবদুলরাহমান আবদুলরাজাক এই হামলাকে ‘রাজ্যের বিভিন্ন অংশে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের প্রতিশোধ’ হিসেবে দেখছেন। হামলাটিকে ‘সন্ত্রাসীদের কাপুরুষোচিত প্রতিক্রিয়া’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

গত মাসে দেশটির সামরিক বাহিনী জানায়, কওয়ারা রাজ্যে ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে ধারাবাহিক ও সমন্বিত আক্রমণাত্মক অভিযান শুরু হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, সেনাবাহিনী ১৫০ জন ‘ব্যান্ডিট’কে হত্যা করেছে।

গত ৩০ জানুয়ারি এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, ‘তারা সফলভাবে সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করেছে, যদিও কিছু জঙ্গি জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।’ তবে তাদের আস্তানাগুলো ধ্বংস করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী।

সূত্র: গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়