শিরোনাম
◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও)

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৬ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা

আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠেছে জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) এর প্রাথমিক তথ্য অনুসারে, সোমবার ভোর ৫.৩৫ মিনিটে অনুভূত হয় কম্পন।

ভূমিকম্পের সময় অধিকাংশ মানুষই ছিলেন গভীর ঘুমে। তবুও কম্পন অনুভূত হতেই আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন তারা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮। অন্যদিকে, কাছাকাছি সময়ে মৃদু ভূমিকম্প হয়েছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামানেও।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর বরাতে জানা গিয়েছে, জম্মু-কাশ্মিরের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজ্যের বুদগাম জেলা। মাটির ১০ কিমি নীচে, ৩৩.৯° উত্তর এবং ৭৪.৭৬° পূর্ব অক্ষাংশে ছিল এর উৎসস্থল বা এপিসেন্টার। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে মাত্র ৪ কিলোমিটার দক্ষিণে চরার-ই-শরিফ, ১৩ কিলোমিটার পূর্বে পুলওয়ামা এবং ২১ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী শ্রীনগর। এই সমস্ত অঞ্চল-সহ শোপিয়ান ও আশেপাশের অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছিল। এই ভূমিকম্পের ফলে এখনও কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য মেলেনি।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, সোমবার সকালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৩.৩১ মিনিটে কম্পনটি অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। এর কেন্দ্রস্থল বা এপিসেন্টার ছিল নিকোবর অঞ্চলের ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের জেরেও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখন পর্যন্ত আসেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়