শিরোনাম
◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:০১ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুশ নারীদের সঙ্গে যৌ'ন সম্পর্কের পর এসটিডিতে আক্রান্ত হয়েছিলেন বিল গেটস: এপস্টেইন নথির দাবি

এনডিটিভির  প্রতিবেদন: কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সংক্রান্ত নথিপত্রের আরও একটি বিশাল অংশ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। পূর্বপ্রকাশিত ফাইলগুলোর মতো নতুন এই নথিতেও উঠে এসেছে বিশ্বের অনেক প্রভাবশালী ব্যক্তির নাম। এই তালিকায় রয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মা তথা প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, নতুন প্রকাশিত ফাইলগুলোর মধ্যে এপস্টাইনের নিজের লেখা বেশ কিছু ড্রাফট ইমেল পাওয়া গেছে। সেখানে দাবি করা হয়েছে, রুশ তরুণীদের সঙ্গে সম্পর্কের পর বিল গেটস যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছিলেন।

সেখানে আরও দাবি করা হয়, গেটস এই রোগটি গোপন রাখতে তার তৎকালীন স্ত্রী মেলিন্ডা গেটসকে গোপনে অ্যান্টিবায়োটিক খাওয়াতে চেয়েছিলেন। তবে বিল গেটসের পক্ষ থেকে এই দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।

গেটসের এক মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বিল গেটসের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ব্যর্থ হয়ে চরম হতাশা থেকে এপস্টাইন এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করেছিলেন।

প্রকাশিত ফাইলে আরও দাবি করা হয়েছে, ২০০৯ সালে নিজের সিনেমা ‘অ্যামেলিয়া’-র প্রচারের সময় অপর এক দণ্ডিত যৌন অপরাধী ঘিসলাইন ম্যাক্সওয়েল আয়োজিত একটি নৈশভোজে যোগ দিয়েছিলেন মীরা নায়ার।

শুক্রবার আমেরিকার বিচার বিভাগ এপস্টিন ফাইলের ৩০ লাখ পৃষ্ঠা প্রকাশ্যে এনেছে। তার মধ্যে রয়েছে ২০০০ ভিডিও ও ১ লক্ষ ৮০ হাজার ছবি। এর আগে প্রকাশিত ফাইলগুলোয় এপস্টাইনের সঙ্গে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে।

প্রসঙ্গত, এপস্টিনের সঙ্গে বন্ধুত্বের কথা অস্বীকার করেননি ট্রাম্প। ঘরে-বাইরে চাপের মুখে পড়ে গত বছরের নভেম্বরে এপস্টিন সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট। ২০০৮ সালে এপস্টাইনের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণ ও নিগ্রহের অভিযোগে মামলা দায়ের হয়। ২০১৯ সালের আগস্ট মাসে গ্রেপ্তারের মাসখানেকের মাথায় জেলে আত্মহত্যা করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়