শিরোনাম
◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ১২:৫৭ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের নামে রক্তপাত: মিয়ানমারে নির্বাচনকালীন বিমান হামলায় নিহত ১৭০

মিয়ানমারে নির্বাচন চলাকালে সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৭০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আজ শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।

সংস্থাটি জানায়, ২০২৫ সালের ডিসেম্বরে নির্বাচনী প্রচারণা শুরুর সময় থেকে গত সপ্তাহে শেষ ধাপের ভোটগ্রহণ পর্যন্ত কমপক্ষে ৪০৮টি বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী।

মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন দলের প্রধান জেমস রডহেভার বলেন, 'আমাদের কাছে থাকা নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী কমপক্ষে ১৭০ বেসামরিক মানুষের মৃত্যু নিশ্চিত করা গেছে। তবে প্রকৃত সংখ্যা অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।'

যোগাযোগ বিচ্ছিন্নতা ও ভীতির কারণে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে বলেও জানান তিনি।
 
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নির্বাচনে বিশাল জয় পেয়েছে জান্তা সরকার সমর্থিত রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। 

তবে বিশ্বনেতা ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ নির্বাচনকে 'সাজানো নাটক' বা 'প্রহসন' আখ্যা দিয়েছে। 

জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক এ বিষয়ে বলেন, 'মিয়ানমারের জনগণ ভোট দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেবল আতঙ্কের বশবর্তী হয়ে। এটি তাদের নাগরিক ও রাজনৈতিক অধিকারের সম্পূর্ণ পরিপন্থী।'

জান্তাবিরোধীদের নিয়ন্ত্রণে থাকায় দেশটির বিশাল অংশে ভোটগ্রহণ হয়নি। সেসব এলাকায় সামরিক অভিযান, হামলা ও সংঘর্ষ অব্যাহত রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়