শিরোনাম
◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছিল, যে অসুখের কথা জানাল সরকার

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চোখের চিকিৎসার জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস)-এ নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দেশটির ফেডারেল তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তারার জানান, আদিয়ালা কারাগারে চক্ষু বিশেষজ্ঞরা ইমরান খানকে পরীক্ষা করার পর উন্নত মূল্যায়ন ও চিকিৎসার জন্য তাকে পিমস-এ নেওয়ার পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী শনিবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।

আতাউল্লাহ তারার বলেন, পিমস-এ চিকিৎসকরা পুনরায় তার চোখ পরীক্ষা করেন এবং ইমরান খানের লিখিত সম্মতি নেওয়ার পর প্রায় ২০ মিনিটের একটি সামান্য চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়। চিকিৎসা শেষে প্রয়োজনীয় নির্দেশনাসহ তাকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

তিনি জানান, পুরো চিকিৎসা প্রক্রিয়ার সময় ইমরান খানের vital signs স্বাভাবিক ছিল এবং তার সামগ্রিক স্বাস্থ্য সন্তোষজনক ছিল। ‘তিনি সম্পূর্ণ সুস্থ আছেন’, বলেন তিনি। কারা বিধিমালা অনুযায়ী বন্দিদের প্রয়োজন হলে চিকিৎসা সুবিধা ও বিশেষজ্ঞ সেবা দেওয়া হয় বলেও উল্লেখ করেন মন্ত্রী।

এর আগে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে পিটিআই ও তাদের মিত্র দলগুলোর শীর্ষ নেতারা বুধবার যৌথ সংবাদ সম্মেলন করেন। তারা দাবি করেন, কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দলীয় নেতা ও পরিবারের সদস্যদের নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না।

সংবাদ সম্মেলনে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান বলেন, ‘২০ ডিসেম্বরের পর ইমরান খানের সঙ্গে আর কোনও সাক্ষাত হয়নি।’ তিনি জানান, সাক্ষাতের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হলেও এখনো অনুমোদন মেলেনি। একই সঙ্গে তিনি দাবি করেন, সম্প্রতি ইমরান খান চোখের সংক্রমণে ভুগছিলেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব প্রত্যাখ্যান করে তথ্যমন্ত্রী বলেন, ইমরান খানের স্বাস্থ্য গুরুতর—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ‘আলহামদুলিল্লাহ, তিনি পুরোপুরি ভালো আছেন’, বলেন তারার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়