শিরোনাম
◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৭:১৮ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’ নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার অভিযোগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। ট্রাম্পের গাজা ‘শান্তি পরিষদ’ উদ্যোগের সমালোচনা করে এ কথা বলেন তিনি। 

বৈশ্বিক সংকট মোকাবিলায় ট্রাম্পের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদ। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ৫৬তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ফাঁকে এই সনদে সই করেন ট্রাম্প। খবর আল জাজিরার।

তার আহ্বানে সাড়া দিয়ে এতে সই করেন বিশ্বের আরও ১৯ দেশের নেতা। এর মধ্যে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও রয়েছেন। গাজায় গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

সংস্থাটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ট্রাম্প নিজেই। গাজা সংকট সমাধানের বাইরে ট্রাম্পের শান্তি পর্ষদ আর কী কী করবে, এর পরিধি কতদূর পর্যন্ত যাবে এবং এটি জাতিসংঘের বিকল্প কোনো আন্তর্জাতিক সংস্থা কি না—এমন নানা প্রশ্ন সামনে রেখে চলছে আলোচনা-সমালোচনা।

এবার এই সমালোচনায় যোগ দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। শুক্রবার (২৩ জানুয়ারি) এক বার্তায় তিনি বলেন, ‘জাতিসংঘকে ঠিক করার বদলে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির প্রস্তাব দিচ্ছেন। যেখানে একমাত্র তিনিই মালিক।’

এছাড়া ট্রাম্প ‘টুইটারের মাধ্যমে বিশ্ব শাসন করতে চান’ বলেও অভিযোগ করেন লুলা। বলেন, ‘এটি উল্লেখযোগ্য যে, তিনি প্রতিদিন কিছু বলেন এবং বিশ্ব প্রতিদিন এ নিয়ে কথা বলছেন।’

এর আগে গত বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ওই সময় জাতিসংঘের আসল লক্ষ্য ও উদ্দেশ্য সুরক্ষায় কাজ করার ওপর জোর দেন এই দুই নেতা।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরই জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে বের হয়ে যায় যুক্তরাষ্ট্র। এরপর গত পরশু আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও বেরিয়ে গেছে দেশটি।

বিশ্বব্যাপী ‘আমেরিক ফার্স্ট’ নীতিও প্রয়োগের চেষ্টা করছেন তিনি। এর অংশ হিসেবে ব্যবহার করছেন শুল্ক এবং সামরিক হুমকিকে। তার এসব হুমকি এতটাই গুরুতর যে যুক্তরাষ্ট্রের মিত্ররাও প্রশ্ন শুরু করেছেন তারা এখন দেশটিকে বিশ্বাস করতে পারবে কি না।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়