শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতের আঁধারে ইউক্রেনে রাশিয়ার হাইপারসনিক হামলা

ইউক্রেনের সামরিক-শিল্প ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। মস্কো বলছে, এসব হামলায় 'কিনঝাল' হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার বেসামরিক স্থাপনাগুলোতে ইউক্রেনের পূর্বের হামলার জবাবে এসব পাল্টা হামলা চালানো হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, 'রাশিয়ান ভূখণ্ডে বেসামরিক স্থাপনাগুলোতে সন্ত্রাসী হামলার জবাবে, সশস্ত্র বাহিনী রাতারাতি স্থলভিত্তিক ও সমুদ্রে নির্ভুল অস্ত্র কিনঝাল এবং দূরপাল্লার মনুষ্যবিহীন বিমানবাহী যান ব্যবহার করে ইউক্রেনের সামরিক-শিল্প খাত এবং তাদের জ্বালানি স্থাপনাগুলোতে বিশাল হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য অর্জন করা হয়েছে। সমস্ত নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।'

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সমস্ত ফ্রন্টলাইন এলাকায় রাশিয়ান বাহিনীর সঙ্গে যুদ্ধে ইউক্রেনীয় সেনাবাহিনী প্রায় ১ হাজার ৩৫৫ জন সৈন্যকে হারিয়েছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়