শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:০৪ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

মসজিদে নববীতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত ও রিয়াজুল জান্নাতে নফল ইবাদতের জন্য নতুন সময়সূচি ও প্রক্রিয়া ঘোষণা করেছে সৌদি সরকার। এখন থেকে নতুন সময় ও নিয়ম মেনে রওজা জিয়ারত করতে হবে। খবর জিও নিউজের।

কর্তৃপক্ষ জানিয়েছে, রওজা জিয়ারতের জন্য নুসুক অ্যাপের মাধ্যমে অনুমতি নিতে হবে। সাধারণত প্রতি বছর একবার বুকিং করা যাবে অথবা মসজিদে নববির কাছাকাছি থাকাকালীন ‘ইনস্ট্যান্ট ট্র্যাক’ বিকল্পের মাধ্যমে বুকিং করা যাবে।

 মক্কা গেট ৩৭-এর সামনে দক্ষিণ প্রাঙ্গণ দিয়ে রওজায় প্রবেশের অনুমতি রয়েছে, যেখানে বয়স্ক দর্শনার্থীরা হুইলচেয়ার ব্যবহার করে প্রবেশ করতে পারবেন।
 
পুরুষ ও নারীদের জন্য আলাদা সময়সূচি দেয়া হয়েছে। পুরুষদের জন্য নিয়মিত দিনগুলোতে রওজা জিয়ারতের সময় রাত ২টা থেকে ফজরের নামাজ পর্যন্ত এবং আবার বেলা ১১টা ২০ মিনিট থেকে এশার নামাজ পর্যন্ত।
 
 শুক্রবার পুরুষ দর্শনার্থীরা তিনটি সময়ে জিয়ারত করতে পারবেন: রাত ২টা থেকে ফজর পর্যন্ত, সকাল ৯টা ২০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত এবং জুম্মার নামাজের পর থেকে এশা পর্যন্ত।
 
নারীদের জন্য নিয়মিত দিনগুলোতে সফরের সময় হবে ফজরের পর থেকে বেলা ১১টা পর্যন্ত এবং এশার পর থেকে রাত ২টা পর্যন্ত। আর শুক্রবার ফজরের নামাজের পর থেকে সকাল ৯টা পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়