শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ১১:৫২ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ব‌হি‌র্বিশ্বের হুম‌কি প‌রোয়া ক‌রে না ইরান, নতুন ক‌রে হামলা হলে জবাব হ‌বে আরও ধ্বংসাত্মক: সেনাপ্রধান 

এল আর বাদল : ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যেকোনো হুমকির ক্ষেত্রে ইরান সিদ্ধান্তমূলক ও ধ্বংসাত্মক জবাব দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, ইরানের প্রতিরক্ষা কৌশল সক্রিয় প্রতিরোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

নৌবাহিনীর বহরে নতুন ডেস্ট্রয়ার ‘সাহান্দ’ এবং ‘কুর্দিস্তান’ যুক্ত করার অনুষ্ঠানে মেজর জেনারেল আমির হাতামি বলেন, “আমাদের প্রতিরক্ষা কৌশল সক্রিয় প্রতিরক্ষা ও স্মার্ট প্রতিরোধের ওপর ভিত্তি করে। এর অর্থ হলো আমরা শত্রুর আক্রমণের অপেক্ষা করি না। আমাদের জাতীয় স্বার্থ যেখানে হুমকিগ্রস্ত হবে, সেখানেই যেকোনো সিদ্ধান্তমূলক এবং ধ্বংসাত্মক প্রতিক্রিয়া জানাতে আমরা প্রস্তুত। ---- পার্সটু‌ডে

ইরান–ইরাক যুদ্ধের সময় নৌবাহিনীর ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ইরানের শক্তি শুধু নিজ দেশের জন্য নয় বরং পুরো অঞ্চলের জন্যই নিরাপত্তার উৎস। অন্যদিকে, ইসরায়েলি কর্মকাণ্ড আঞ্চলিক দেশগুলোর মধ্যে যে ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে- তা নষ্ট করছে।

মেজর জেনারেল আমির হাতামি বলেন, আজকে আঞ্চলিক নিরাপত্তা ও দেশগুলোর নিরাপত্তার মধ্যে আলাদা করে দেখা সম্ভব নয়।

তিনি আরও বলেন, ১৯৭৯ সালের বিপ্লবের পর প্রায় পাঁচ দশকের অভিজ্ঞতা প্রমাণ করেছে যে, আঞ্চলিক নিরাপত্তায় ইরানের ভূমিকা 'গঠনমূলক ও অপরিহার্য'।

আমির হাতামি উল্লেখ করেন- গত দুই বছরের ঘটনা স্পষ্ট করে দিয়েছে যে, কোন্‌ দেশগুলো অঞ্চলের নিরাপত্তা বিনষ্ট করছে। এ ব্যাপারে কোনো নিরপেক্ষ পর্যবেক্ষকের মনে সন্দেহ থাকার কথা নয়।

১৩ জুন ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি অঘোষিত যুদ্ধ শুরু করে, যেখানে বহু উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং বেসামরিক মানুষকে হত্যা করা হয়।

এক সপ্তাহেরও বেশি সময় পরে যুক্তরাষ্ট্রও যুদ্ধে যোগ দেয় এবং জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) লঙ্ঘন করে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

এর জবাবে, ইরানের সশস্ত্র বাহিনী দখলকৃত অঞ্চলের বিভিন্ন কৌশলগত স্থাপনা এবং ওয়েস্ট এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালায়। ২৪ জুন, ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সফল পাল্টা অভিযানের মাধ্যমে এই বেআইনি সামরিক আক্রমণ থামাতে সক্ষম হয়।

এ বিষয়ে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, দেশের বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো হলে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।

বৃহস্পতিবার ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি বলেন, দেশের কৌশলগত নৌবাহিনী শত্রুর যেকোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে 'দৃঢ় ও অনুশোচনাদায়ক' প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।

তিনি আরও বলেন, কৌশলগত নৌবাহিনী সাম্প্রতিক সংঘর্ষগুলোতে তাদের পূর্ণ কার্যকর প্রস্তুতি প্রমাণ করেছে—বিশেষ করে জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ১২ দিনের আরোপিত যুদ্ধের পর, যখন তারা দেখাতে সক্ষম হয় যে, যেকোনো আগ্রাসন বা লঙ্ঘনের ক্ষেত্রে তারা 'সিদ্ধান্তমূলক, কার্যকর ও অনুশোচনাদায়ক' জবাব দিতে সক্ষম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়