শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ১১:২৩ রাত
আপডেট : ০৯ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালির ভিসা নীতিতে ব্যাপক পরিবর্তন

ইতালির ভিসা নীতিমালায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির সরকার। এতে শ্রমিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ ও দ্রুত হলেও পারিবারিক পুনর্মিলন ভিসা পেতে সময় আরও বাড়বে বলে জানা গেছে। এমনকি দীর্ঘদিন বৈধভাবে কাজ করেও যারা মালিক পাননি তাদের বিষয়েও নতুন করে ভাবছে সরকার।  

সম্প্রতি এনিয়ে দেশটির পার্লামেন্টে লেগা সমর্থিত দলের আবেদনের ভিত্তিতে ভোট প্রদান অনুষ্ঠিত হলে ১৩১ ভোট পেয়ে নিম্নকক্ষে অনুমোদন পেয়েছে এ সংশোধনী আইন। যদিও এর বিপক্ষে ছিলো ৭৫ টি ভোট এবং ৭ জন কোন মন্তব্য জানায়নি। যদিও ইতোমধ্যে শুধুমাত্র একটি আইনের অনুমোদন দিয়েছে সিনেট। 

নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ইতালিতে পারিবারিক পুনর্মিলনের মাধ্যমে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র বৈধ স্ত্রী/স্বামী এবং নাবালক সন্তানরা। বাবা-মা, প্রাপ্তবয়স্ক সন্তান অথবা অন্যান্য পরিবারের সদস্যদের জন্য আর এই পথে ইতালিতে প্রবেশ করা সম্ভব হবে না। এছাড়াও পারিবারিক পুনর্মিলন ভিসার নুল্লাওস্তা প্রদানের সময়সীমা ৯০ দিন থেকে ১৫০ দিন পর্যন্ত করা হয়েছে। 

তবে কর্মীর জন্য আবেদন জমা দেওয়ার পর ৩০ দিনের মধ্যে নুল্লাওস্তা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। আর প্রশিক্ষণ বা শিক্ষা কর্মসূচি শেষ করার পর ভিসার আবেদন জমা দেওয়ার সময়সীমা পরীক্ষামূলকভাবে ১ বছর করা হয়েছে, যা ২০২৭ সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। সেইসাথে ভিসা আবেদনে নিয়োগদাতার চাকরির নিশ্চয়তা-পত্রের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।

মানবপাচার, যৌন বা অবৈধ শ্রমশোষণের শিকার ব্যক্তিদের এখন থেকে ৬ মাসের বদলে ১২ মাসের জন্য বৈধতা প্রদানের কথা রয়েছে নতুন এ আইনে। প্রয়োজনে মেয়াদ আরও বাড়ানো যাবে, যাতে তাদের সামাজিক ও কর্মজীবনে পুনঃসংহতি নিশ্চিত করা যায়।

এছাড়াও ২০২৮ সাল পর্যন্ত প্রতিবছর সর্বোচ্চ ১০,০০০ বিদেশি শ্রমিককে কোটার বাইরে বিশেষ অনুমতিতে ইতালিতে প্রবেশের সুযোগ দেওয়া হবে। এদেরকে প্রতিবন্ধী, প্রবীণ ব্যক্তি অথবা ০ থেকে ৬ বছর বয়সী শিশুদের যত্ন–সহায়তায় নিয়োজিত করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়