শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৭:২০ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিগারেটের অজুহাতে ফাইভ স্টার হোটেলে কেবিন ক্রুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৬০ বছর বয়সী পাইলট

ফ্লাইট থেকে নেমে বিশ্রামের জন্য পাইলট ও কেবিন ক্রু গিয়েছিলেন ফাইভ স্টার হোটেলে। সেখানেই যুবতী ওই কেবিন ক্রুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী পাইলটের বিরুদ্ধে। এমনকি তার নামে মামলা করেছেন ভুক্তভোগী ওই কেবিন ক্রু।

গত ১৮ নভেম্বর ঘটনাটি ঘটেছে ভারতের ব্যাঙ্গালোরে। আর এনডিটিভি গতকাল এই তথ্য প্রকাশ করে বলছে, একটি বেসরকারি এভিয়েশন প্রতিষ্ঠানে কর্মরত ওই পাইলট। অভিযুক্ত পাইলটের নাম রোহিত সারান। 

পুলিশ বলেছে, ঘটনার দিন হায়দরাবাদের বেগমপেট এবং অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থি থেকে একটি চার্টার্ড প্লেনে তার সহকর্মী ও অভিযোগকারিণীর সঙ্গে হোটেলে যান। দুই পাইলট ও ওই কেবিন ক্রু সদস্য পরের দিন ১৯শে নভেম্বর পুট্টাপার্থি ফিরে যাওয়ার কথা ছিল। তাই তারা বিশ্রামের জন্য হোটেলে চেক-ইন করেন।

অভিযোগে ওই নারী উল্লেখ করেন, রোহিত প্রথমে সিগারেট খাওয়ার অজুহাতে তাকে তার কক্ষে নিয়ে যান। এরপর জোর করে ধর্ষণ করেন। ২০ নভেম্বর বেগমপেটে ফিরে অভিযোগকারিণী সঙ্গে সঙ্গে এভিয়েশন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কাছে বিষয়টি জানান এবং বেগমপেট থানায় একটি জিরো এফআইআর দায়ের করেন। 

পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ নম্বর ধারায় (ধর্ষণের অপরাধ) মামলা করা হয়েছে। মামলাটি আরও তদন্তের জন্য ব্যাঙ্গালোর সিটির হালাসুরু থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়