শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৯:২০ সকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে পাকিস্তানি সেনাদের বোমা হামলা, নারী-শিশুসহ নিহত অন্তত ১০: তালেবান

আফগানিস্তানের খোস্ত প্রদেশের একটি বাড়িতে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। আফগানিস্তান কর্তৃপক্ষ এই দাবি করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মঙ্গলবার বলেছেন, খোস্ত প্রদেশের গরবুজ জেলায় মধ্যরাতে এই হামলা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেছেন, পাকিস্তানি হানাদার বাহিনী কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খান নামে এক স্থানীয় বেসামরিক বাসিন্দার বাড়িতে বোমা হামলা চালায়। এতে নয় শিশু এবং একজন নারী নিহত হয়েছে। শিশুদের মধ্যে পাঁচজন ছেলে এবং চারজন মেয়ে। সেইসঙ্গে ওয়ালিয়াত খানের বাড়ি পুরোপুরি ধ্বংস হয়েছে।

এ ছাড়া উত্তরপূর্বাঞ্চলীয় কুনার এবং পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ আফগান কর্তৃপক্ষের। মুজাহিদ জানান, এতে অন্তত চারজন আহত হয়েছেন। তবে এসব হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি পাকিস্তান। 

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়