শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৯:১৯ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ২৪ ঘণ্টার মধ্যে ৬ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার সেমেরুতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ২৪ ঘণ্টার মধ্যেই দেশটিতে ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার সেরামে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, বৃহস্পতিবার আঘাত হানা ভূমিকম্পটি ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩৬ কিলোমিটার (৮৪ দশমিক ৫১ মাইল) গভীরে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এছাড়া তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে বুধবার ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সেমেরুতে একটি আগ্নেয়গিরি জেগে উঠেছে। অগ্ন্যুৎপাতের পর ইন্দোনেশীয় কর্তৃপক্ষ ৯০০-র বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। দেশটির আগ্নেয়গিরি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, সেমেরু আগ্নেয়গিরি থেকে ২ কিলোমিটার পর্যন্ত উঁচু ছাইয়ের মেঘ আকাশে ছড়িয়ে পড়েছে। ঝুঁকি এড়াতে বাসিন্দাদের আগ্নেয়গিরি থেকে ২ দশমিক ৫ কিলোমিটার (১ দশমিক ৫৫ মাইল) দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

সূত্র: জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়