শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০৪:৩৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় সেনাপ্রধানের কড়া হুঁশিয়ারি ‘যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত’

কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ভারত। মূলত কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (১৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তানের আক্রমণাত্মক আচরণের জবাব দিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর দ্রুত পদক্ষেপ এবং শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা দেশকে ‘অপারেশন সিঁদুরের’ মাধ্যমে উপযুক্ত জবাব দেওয়ার সুযোগ করে দিয়েছে। তিনি এ অভিযানকে ‘মাত্র ৮৮ ঘণ্টার ট্রেলার’ হিসেবে উল্লেখ করেন।

সোমবার নয়াদিল্লিতে ‘চাণক্য ডিফেন্স ডায়লগসের’ কার্টেন রেইজার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, অপারেশন সিঁদুর ছিল শুধু একটি ট্রেলার, যা ৮৮ ঘণ্টায় শেষ হয়েছে। ভবিষ্যতে যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। পাকিস্তান সুযোগ দিলে, প্রতিবেশী দেশের সঙ্গে কীভাবে দায়িত্বশীল আচরণ করতে হয়, তা আমরা শেখাব।

সেনাপ্রধান বলেন, আমরা বলতে পারি না যুদ্ধ কতদিন চলবে—এইবার ৮৮ ঘণ্টা, পরেরবার চার মাস বা চার বছরও হতে পারে। তাই দীর্ঘ যুদ্ধের জন্য পর্যাপ্ত খাদ্য, সরঞ্জাম ও অস্ত্রভান্ডার থাকা জরুরি।

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ‘নতুন নরমাল’ তৈরি করেছে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদকে উৎসাহ দিলে তা ভারতের জন্য উদ্বেগজনক। ভারত উন্নয়নের পথে এগোচ্ছে—কেউ বাধা সৃষ্টি করলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হবো। কথা ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না।

তিনি আরও বলেন, ২০১৯ সালে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর জম্মু-কাশ্মীরের পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন এসেছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়