শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৭:৩৯ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসি'র বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সক্রিয়ভাবে সহায়তা করবে সিরিয়া: বিশেষ দূত টম ব্যারাক

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি), হামাস এবং হিজবুল্লাহসহ সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করার জন্য সিরিয়া সক্রিয় ভূমিকা পালন করবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক এমনটাই বলেছেন।

গত ডিসেম্বরে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সিরিয়ার অন্তর্বর্তীকালীন নেতা আহমেদ আল-শারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে তুলছেন। ১৯৪৬ সালে দেশের স্বাধীনতার পর থেকে আল-শারাই প্রথম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউস সফর করেছেন।

গত সোমবার আল-শারা হোয়াইট হাউসে পা রাখেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। বৈঠকে কোনো সাংবাদিকের প্রবেশাধিকার ছিল না।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক এক্স-পোস্টে বলেছেন, 'সিরিয়া এখন দায়েশ, আইআরজিসি, হামাস, হিজবুল্লাহ এবং অন্যান্য সন্ত্রাসী নেটওয়ার্কের অবশিষ্টাংশের মোকাবিলা এবং ধ্বংস করতে আমাদের সক্রিয়ভাবে সহায়তা করবে।'

ব্যারাক জানান, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সিরিয়ার আসাদ আল-শাইবানীর সঙ্গে একটি 'গুরুত্বপূর্ণ' বৈঠক করেছেন।

এই বৈঠকে তারা সিরিয়ার নতুন অর্থনৈতিক, প্রতিরক্ষা এবং নাগরিক কাঠামোতে সিরিয়ান কুর্দিদের ডেমোক্রেটিক ফোর্সেসকে (এসডিএফ) একীভূত করার পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়