শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৩:০৪ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লি বিস্ফোরণ: ভারত ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের

দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে শক্তিশালী বিস্ফোরণের পর, ভারতে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সোমবার সন্ধ্যায় (১০ নভেম্বর) ঐতিহাসিক লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস আমেরিকান নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতায় ‘তাদের লালকেল্লা এবং চাঁদনী চকের আশেপাশের এলাকা এড়িয়ে চলা, বিশাল জনসমাগম থেকে দূরে থাকা এবং আরও আপডেটের জন্য স্থানীয় মিডিয়া পর্যবেক্ষণ করার আহ্বান জানিয়েছে।’

 এই বিস্ফোরণে কমপক্ষে বেশ কয়েকজন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

দূতাবাস তার নাগরিকদের সতর্ক থাকার, তাদের আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকার এবং জাতীয় রাজধানীর বাজার, পরিবহন কেন্দ্র এবং অন্যান্য জনসাধারণের স্থানসহ পর্যটকদের ঘন ঘন যাতায়াতকারী স্থানগুলোতে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।

এদিকে, দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণে শোক প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। 
 
সোমবার এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক ব্যুরো জানায়, ‘নয়াদিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সাথে আমরা আছি। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে চলেছি। প্রিয়জনদের হারিয়ে যাওয়া পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ 
 
মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স ‘নিরাপত্তা সতর্কতা’ জারি করে জানিয়েছে যে, যদিও বিস্ফোরণের কারণ এই মুহূর্তে অজানা, ভারতের বেশ কয়েকটি রাজ্যে উচ্চ সতর্কতা জারি করেছে সরকার। 

এর আগে, পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র পিটিআইকে বলেছিলেন, ‘আমরা দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের বিষয়ে অবগত। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং কনস্যুলার সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।’

এদিকে, যুক্তরাজ্য সরকার একটি ভ্রমণ পরামর্শ জারি করেছে, যেখানে তার নাগরিকদের ভারতের নির্দিষ্ট কিছু অঞ্চলে ভ্রমণের বিরুদ্ধে সতর্ক করা হয়েছে। সম্ভাব্য সশস্ত্র সংঘাতের কথা উল্লেখ করে বিদেশ, কমনওয়েলথ ও উন্নয়ন অফিস (এফসিডিও) ভারত-পাকিস্তান সীমান্তের ১০ কিলোমিটারের মধ্যে সমস্ত ভ্রমণের বিরুদ্ধে পরামর্শ দিয়েছে।
 
একইসঙ্গে ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের কেন্দ্রশাসিত অঞ্চল (যেমন পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর শহর ও জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক) ভ্রমণ থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কেবল বিমানে করে জম্মু শহরে আসা-যাওয়া এবং শহরের অভ্যন্তরে ভ্রমণের অনুমতি দেয়া হয়েছে। 
সূত্র: ইন্ডিয়া টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়