শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৯:৩৫ সকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০ বছর ধরে পারমাণবিক তথ্য পাচার: ভুয়ো ‘ভাবা বিজ্ঞানী’ আখতার হুসেইনি কোটি কোটি টাকা কামিয়ে গ্রেফতার

সকলের কাছে নিজের পরিচয় দিতেন ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী হিসাবে! আখতার হুসেইনি নামে ঝাড়খণ্ডের বাসিন্দা ৬০ বছর বয়সি ওই ব্যক্তিকে আগেই মুম্বই থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ বার তদন্তে জানা গেল, বিদেশিদের কাছে দেশের ‘গোপন পারমাণবিক তথ্য’ পাচার করতেন তিনি। শুধু তা-ই নয়, এ ভাবে নাকি গত ৩০ বছরে কোটি কোটি টাকা কামিয়েছেন ভুয়ো ওই বিজ্ঞানী!

মুম্বই পুলিশ সূত্রে খবর, ১৯৯৫ সাল থেকে এখনও পর্যন্ত বিদেশ থেকে আখতারের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন করা হয়েছে। শুরুতে টাকার অঙ্ক লক্ষে থাকলেও ২০০০ সালের পর থেকে তা গিয়ে ঠেকে কোটিতে। তদন্তে আখতার ও তাঁর ভাইয়ের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও খোঁজ পেয়েছে পুলিশ, যেখানে বেশ কিছু সন্দেহজনক লেনদেন দেখা গিয়েছে। বিদেশিদের কাছে তথ্য পাচারের জন্য ঠিক কত টাকা পেয়েছিলেন আখতার, তা জানতে অ্যাকাউন্টের রেকর্ড খতিয়ে দেখছে পুলিশ।

গত সপ্তাহে মুম্বই পুলিশ আখতারকে গ্রেফতার করে। নিজেকে পরমাণু বিজ্ঞানী পরিচয় দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন তিনি। আখতারের কাছ থেকে ১০টিরও বেশি মানচিত্র এবং পারমাণবিক অস্ত্র সম্পর্কিত নানা স্পর্শকাতর তথ্যও বাজেয়াপ্ত করা হয়। এ ছাড়া, বেশ কয়েকটি জাল পাসপোর্ট, আধার ও প্যান কার্ড এবং ভাবা পরমাণুকেন্দ্রের একটি জাল আইডি-ও উদ্ধার করা হয়। কোনও পরিচয়পত্রে তাঁর নাম আলি রাজা হুসেন, কোথাও আবার আলেকজ়ান্ডার পামার! পরে দিল্লি থেকে ধরা পড়েন আখতারের ভাই আদিলও। সেই মামলার তদন্তে এ বার গুরুত্বপূর্ণ তথ্য হাতে এল পুলিশের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়