শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৬:০৯ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি: গাড়ির চিপ রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল করছে বেইজিং

গাড়ি তৈরিতে অপরিহার্য কম্পিউটার চিপ রপ্তানিতে আরোপিত নিষেধাজ্ঞা চীন ধীরে ধীরে শিথিল করতে যাচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে হওয়া বাণিজ্য চুক্তির অংশ বলে জানানো হয়েছে।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট সি জিন পিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর হোয়াইট হাউস এই চুক্তির বিস্তারিত প্রকাশ করে।

চুক্তিতে গাড়ির চিপ ছাড়াও যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন রপ্তানি, বিরল খনিজ পদার্থের সরবরাহ ও ফেন্টানিল নামের মাদক তৈরিতে ব্যবহৃত কাঁচামালের বাণিজ্য নিয়েও সমঝোতা হয়।

বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ প্রশমনে এই চুক্তি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর চীনের ওপর শুল্কারোপ করেছিলেন, যার জেরে পাল্টা শুল্ক ও বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি হয়।

ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র বিবিসিকে বলেন, যেসব বিষয়ে সমঝোতা হয়েছে, সেসবের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশ করেছে।

ওই মুখপাত্র আরও বলেন, চীন-যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক মূলত পারস্পরিকভাবে লাভজনক। প্রেসিডেন্ট সি জিন পিং যেমন বলেছেন—দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক হওয়া উচিত তাদের পারস্পরিক সম্পর্কের নোঙর ও চালিকাশক্তি; কোনো প্রতিবন্ধকতা নয়।

গত শনিবার হোয়াইট হাউস প্রকাশিত তথ্যে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্য কর্মকর্তারা মূল চুক্তির বিষয়গুলো ঘোষণা করেন।

ওই বৈঠককে ‘অসাধারণ’ হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। অন্যদিকে বেইজিং বলছে, এর মধ্য দিয়ে দেশ দুটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ইস্যু সমাধানে ঐকমত্যে পৌঁছেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়