শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ১০:৪৫ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্তুগালে নতুন সুযোগ: চাকরিপ্রত্যাশীদের জন্য চালু হচ্ছে নতুন 'স্কিলড ওয়ার্ক ভিসা'

বিদেশি নাগরিকদের জন্য নতুন এক ধরনের ভিসা চালু করতে যাচ্ছে ইউরোপের দেশ পর্তুগাল। ‘স্কিলড ওয়ার্ক সিকিং ভিসা’ নামে এই নতুন কর্মসংস্থান ভিসা আগের ‘ওয়ার্ক সিকিং ভিসা’ বা চাকরি অনুসন্ধান ভিসার পরিবর্তে চালু হবে।

দ্য পর্তুগাল নিউজের প্রতিবেদনের বরাতে শুক্রবার (৩১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ইকোনমিক টাইমস। 

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভিসা চালুর উদ্যোগটি পর্তুগালে কাজের সুযোগ পেতে আগ্রহী দক্ষ বিদেশিদের জন্য বড় একটি সম্ভাবনা তৈরি করবে।

পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ২৩ অক্টোবর থেকে পুরনো ওয়ার্ক সিকিং ভিসার সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হচ্ছে। ফলে এখন থেকে দেশটির কনস্যুলার অফিসগুলো এবং ভিএফএস গ্লোবাল ও বিএলএস ইন্টারন্যাশনাল পরিচালিত ভিসা আবেদন কেন্দ্রগুলো আর পুরাতন ক্যাটাগরির আবেদন গ্রহণ করবে না।

মন্ত্রণালয় জানায়, নতুন স্কিলড ওয়ার্ক ভিসা চালুর প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে ভিসাটি কার্যকর হবে বিদেশি কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইন অনুযায়ী বিধি-নিষেধ ও নিয়মাবলি চূড়ান্ত হওয়ার পর।

দ্য পর্তুগাল নিউজ আরও জানিয়েছে, নতুন এই নীতিগত পরিবর্তন ২২ অক্টোবর ২০২৫ তারিখে পর্তুগালের সরকারি গেজেটে প্রকাশ হওয়া দেশটির নতুন আইন ৬১/২০২৫ অনুযায়ী কার্যকর হচ্ছে।

নতুন ব্যবস্থায় পেশাগত যোগ্যতা ও বিশেষ দক্ষতাসম্পন্ন আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে দেশটির সরকার।

এদিকে পর্তুগালের সব কনস্যুলেট ও অংশীদার প্রতিষ্ঠান বর্তমানে ওয়ার্ক সিকিং ভিসাসংক্রান্ত সেবা স্থগিত রেখেছে। নতুন ভিসার আবেদন শুরুর তারিখ ও যোগ্যতার মানদণ্ডসংক্রান্ত বিস্তারিত তথ্য পর্তুগাল সরকারের পরবর্তী নির্দেশনার মাধ্যমে জানানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়