শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৯:১৩ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেট মাঠ থেকে রাজনীতির মঞ্চে, তেলেঙ্গানার মন্ত্রী হলেন আজহারউদ্দিন

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন তেলেঙ্গানার মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। শুক্রবার (৩১ অক্টোবর) রাজভবনে রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা তাকে শপথবাক্য পাঠ করান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির নেতৃত্বাধীন কংগ্রেস সরকারে আজহারউদ্দিনের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়ালো ১৬ জনে। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কংগ্রেস সরকারের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। এ নিয়োগ এসেছে রাজ্যের গুরুত্বপূর্ণ জুবিলি হিলস বিধানসভা উপনির্বাচনের ঠিক আগে।

শপথ নেওয়ার পর এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আবেগাপ্লুত আজহারউদ্দিন বলেন, মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি সব সময়ই আমার বড় সমর্থক ছিলেন। তার বিশ্বাস ও সমর্থনের কারণেই আমি আজ এই পর্যায়ে এসেছি।

তিনি দিনটির তাৎপর্য তুলে ধরে বলেন, আমার ক্রিকেটে অভিষেক হয়েছিল ৩১ ডিসেম্বর। আজও ৩১ অক্টোবর। মনে হচ্ছে জীবনের যেন পূর্ণ বৃত্ত সম্পন্ন হয়েছে।

রাজনৈতিক চাপ বা জুবিলি হিলস আসনে প্রার্থী না হওয়া প্রসঙ্গে আজহারউদ্দিন বলেন, আমাকে এমএলসি হিসেবে মনোনীত করা হয়েছে। তাই সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়টি গুরুত্বপূর্ণ নয়।

তিনি জানান, রাজ্যপালের কোটায় তার এমএলসি মনোনয়ন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ক্রিকেটার হিসেবে আজহারউদ্দিনের আবেগও ফুটে ওঠে সাক্ষাৎকারে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠা ভারতীয় নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, গতকাল অনুষ্ঠান প্রস্তুতির কারণে ম্যাচটা দেখতে পারিনি। কিন্তু জেমিমাহ দুর্দান্ত ইনিংস খেলেছে। ভারতীয় নারী দলের জন্য আমার শুভকামনা রইল, তারা যেন বিশ্বকাপ জিতে ট্রফি দেশে আনে।

সূত্রের বরাতে এনডিটিভি জানায়, আজহারউদ্দিনকে রাজ্যের ক্রীড়া বা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। রেভন্ত রেড্ডির মন্ত্রিসভায় তিনি সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রথম মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়