শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৮:০৮ রাত
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ সালের এপ্রিলে বেইজিং যাবেন মার্কিন প্রেসিডেন্ট, এরপর শি জিনপিং আসবেন যুক্তরাষ্ট্রে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালের এপ্রিলে চীন সফরের ইচ্ছার কথা ঘোষণা করেছেন। এরপর চীনা নেতা শি জিনপিং যুক্তরাষ্ট্রে পারস্পরিক সফর করবেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার বুসান শহরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আমরা (ট্রাম্প ও শি) একমত হয়েছি, আমি এপ্রিলে চীন যাব এবং এর কিছু পরেই (শি) এখানে আসবেন - তা সে ফ্লোরিডা, পাম বিচ বা ওয়াশিংটনেই হোক না কেন।'

মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, দক্ষিণ কোরিয়ার বুসানে চীনা নেতার সঙ্গে তার আলোচনা 'দুটি অত্যন্ত বৃহৎ, শক্তিশালী দেশের জন্য একটি ভালো বৈঠক ছিল।' তিনি বলেন, 'একটি বৃহৎ, শক্তিশালী দেশের সঙ্গে আমাদের এভাবেই চলা উচিত।'

শি জিনপিং এবং ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা এক ঘণ্টা চল্লিশ মিনিট স্থায়ী হয়। বৈঠকের শুরুতে শি মার্কিন-চীন সম্পর্কের অব্যাহত অগ্রগতির আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, চীনা এবং মার্কিন আলোচকরা গুরুত্বপূর্ণ বাণিজ্য ও অর্থনৈতিক বিরোধ সমাধানের জন্য একটি মৌলিক চুক্তিতে পৌঁছেছেন।

এই সাক্ষাতের আগে ট্রাম্প এবং শি জিনপিং শেষবার ২০১৯ সালে ওসাকায় জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে দেখা করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়